Posts

Showing posts from July, 2026

11185>|| ফুল সৌন্দর্যের প্রতীক ||

   11185>|| ফুল সৌন্দর্যের প্রতীক ||     <---আদ্যনাথ---> ফুল সৌন্দর্যের প্রতীক সৃষ্টির প্রারম্ভ থেকে, ফুল নিজেকে সাজিয়ে রাখে সকলের আগে, ফুলের ঘ্রাণ প্রাণীকে মাতিয়ে রাখে, ফুলের সৌন্দর্য জীব জগৎমকে জাগিয়ে রাখে। ফুল সদাই সুন্দর হৃদয় ছুঁয়ে যায়, শুদ্ধ মনে মুক্ত হওয়ায় মন উদাস হয়ে যায়, ফুলের সৌরভ হৃদয় ছুঁয়ে যায়, ফুলের সৌন্দর্য নুতন ভাষা শেখায়। প্ৰভাতের কিরণে ফুল নিজে প্রস্ফুটিত হয়, মধুকরের আলিঙ্গনে ফুল নিজেকে খুঁজে পায়, ফুলের অহঙ্কার মনকে নুতন করে ভাবতে শেখায়, প্রকৃতিকে সুন্দর করতে নিজেকে উজাড় করে দেয়। ফুলের বাহার কীটপতঙ্গ,প্রাণী সকলকে লোভায়, রঙিন আকর্ষণে ফুল নিজেকে শোভায়, ফুলের সৌন্দর্যে প্রকৃতি আনন্দিত হয়, সকলের ভালোবাসা মেখে ফুল নিজে পূর্ন হয়। ফুল সদাই প্রেমের শ্রেষ্ঠ উপহার, প্রেমিক প্রেমিকাই বোঝে ফুলের অহঙ্কার, গভীর অহঙ্কারে ফুল স্নেহের গন্ধ ছড়ায়, নিজেকে উজাড় করে দিতেই ফুল  প্রস্ফুটিত হয়। তাইতো ভালোবাসি ফুলকে, ভালোবাসি ফুলের সৌন্দর্যকে, ভালোবাসি ফুলের মাধুর্যকে, ভালোবাসি ফুলের মনমাতানো সুবাস কে। প্রভাতে ফুলের সৌরভ মনকে শান্ত করে, মনমাতানো রঙিন ফুল ভালবাসাক...

11184>|| ছিঁচকাঁদুনি ||

    11184>||  ছিঁচকাঁদুনি ||         <---আদ্যনাথ ---> ওপাড়ার ছিঁচকাঁদুনি, সেনাকি আবার বিশাল রাঁধুনি। তিন বাড়ির ভোজ একলাই রাঁধেন, দুইবেলা তানপুরোতে গলাও সাধেন। সে নাকি হাত দিয়ে ভাত খায়, উঠনে বসেই রোজ গান গায়। লোকে বলে ছিঁচকাঁদুনি, এমন তরো গায়ক আর দেখিনি। গানের গুঁতোয় পালায় গরু ছাগল, সবাই বলে ওরে থাম থাম গান পাগল। থামতে কি আর চায়রে যখন তখন, ছিঁচকাঁদুনি করছে বুঝি গলার যতন। ওরে এমন গান তুই গাইছিস কেন, বনের পশু পাখি সব পালিয়ে গেল। বাকি আছে দুই-চারখানা কালোমহিষ, সে গুলি পালালে বুঝি মিলবেনা হদিস। ওরে ছিঁচকাঁদুনি এবার দেরে ক্ষ্যামা, পাড়া সুদ্দু পালিয়েছে খুলে দিয়ে জামা। রাঁধতে হবে রাজার মেয়ের বিয়ের ভোজ, পেয়াদা এসে করছে ছিঁচকাঁদুনির খোঁজ। রাজা জানেন ছিঁচকাঁদুনি বিশাল রাঁধুনি, সাত গ্রামের ভোজ এজাই রাঁধেন, নিজেই আবার নাচ-গানের জলসা করেন, রাজার সৈন্যরা অস্ত্র ঝলকে তাল সাধেন। তাইতো ছিঁচকাঁদুনির ডাক পড়েছে,   ঢোল পিটিয়ে হাঁক পড়েছে,  সাঁত গাঁয়ের মানুষ জড়ো হয়েছে, ভোজের হাঁড়ি উনুনে চেপেছে। বিয়ে হবে মধ্য রাত্রে, বড় আসবে সন্ধ্যা রাত্রে, পুরুত ব্যস্ত...