Posts

1200> ★ || শারদ শুভেচ্ছা || 2026

1200>★ ||  শারদ শুভেচ্ছা  || 2026                <----আদ্যনাথ----> ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে  অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ   জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং      জগদগুরুম।   পাদপদ্মে তয়ােঃ শ্রিত্বা প্রণমামি মহুর্মুহুঃ ॥ শারদীয়া বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে  উপস্থিত শুভানুধ্যায়ী-সকলকে জানাই  আমার আন্তরিক প্রীতি,শুভেচ্ছা  ও নমস্কার:--- বিজয়া' শব্দের শাব্দিক অর্থ হলো বিশেষ জয় বা বিজয়। আর বিজয়া দশমী অর্থ দেবী দুর্গার অসুর রুপি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের দিন। আজ আমি আমার চিন্তা একটু আপনাদের সাথে ভাগ করার ইচ্ছায় কিছু বলতে চাইছি:::----- প্রকৃত অর্থে  বিজয়াতে মায়ের হয়না বিসর্জন, চোখের জলে কাজল মোছার মতন হয় নিরঞ্জন। বিদায়ের ক্ষণে মাকে( মায়ের কানে কানে)  আবার আসবার জন্য করতে হয় নিবেদন। এমনইতো আমাদের পুজোর রীতি ও নীতির প্রকরণ। কেমন করে হবে মায়ের বিসর্জন, মা আমাদের হৃদয়ে আছেন সর্বক্ষণ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন এই চারদিন মা মন্ডপে বসে পুজো নিয়েছেন, আজ ব...

1199>|| মৃত্যুই ধ্রুব ||

 1199>|| মৃত্যুই ধ্রুব ||      <----আদ্যনাথ-----> জীবনে অনেক কিছুই চাইলেই হয়তো পাওয়া যায়, কিন্তু মৃত্যুকে চাইলেও পাওয়া কি যায়? জানিনা কিভাবে মৃত্যু আসে যায়, যার আসে সে তো হঠাৎ করে চলে যায়। তবে মৃত্যুই কি এক মাত্র অলীক দুর্লভ! তাই বুঝি কেউ চায়না মৃত্যুকে আদরে। প্রেম যেমন ধ্রুব, মৃত্যু ও নিশ্চিত সত্য, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। তবে জীবনে অনিবার্য যে, তাকে পাওয়া যায় না কেন সহজে। প্রকৃতির এমন খেলায় মানুষ দিশাহারা, তবুও মানুষের বাড়ন্ত লোভ লালসা। মৃত্যু তো অপ্রত্যাশিতভাবে চলে আসে, সৌভাগ্য, সুযোগ সেও তো হঠাৎ আসে, দৈবযোগের মতন মৃত্য ও হঠাৎ আসে, কিন্তু মৃত্যু আকাশকুসুম না হলেও আসে। মৃত্যু,নিশ্চিৎ এক জীবনের অবসান, ভাবনা মৃত্যু হয়তো মরীচিকার সমান, ইহজীবন ছেড়ে পর জীবনে বেশি সুখ আরাম, কে জানে মৃত্যু কি সত্য নুতন সুখের  আহ্বান?   একদিন তো যেতেই হবে সব ফেলে রেখে, তথাপি লোভ লালসা হিংসাকে মনে রাখে। প্রকৃতির এমন আজব খেলায় জগৎ এগিয়ে চলে, বুদ্ধিমান হয়েও মানুষ চিরকাল জর্জরিত অহংকারের জালে।     <----আদ্যনাথ রায় চৌধুরী---->       ...

1198>|| অভাগার গান ||

   1198>|| অভাগার গান ||   <---আদ্যনাথ---> কপাল যদি মন্দ হয়  নিজের লোকও মন্দ কয়। ফকির বলে এক তারার তারে, দোতারারার সুর কি একতারায় ধরে। কপাল মন্দ যার, কেউ নয় তার, সর্বসুখের মাঝেও সইতে হয় কঠিন কথার প্রহার। বাস্তবতার এমনই প্রহসন, মন্দ কপালকে সবাই করে শাসন। তাই বুঝি বলে-- অভাগা যেদিকে যায়   সাগর শুকায়। সাগর শুকায় কিনা জানিনা, অভাগার কেউ খোঁজ করেনা। অভাগা নিজের ভাগ্যে জড়িয়ে রয়, সকলের কথার বানে জর্জরিত হয়। কখনো শুভ চেতনার ঝলক যদি হয়, অভাগার কপালে বিদ্রুপের বন্যা বয়। বিধতার কোন আনন্দে অভাগার জন্ম, অভাগার ত্যাগ তপস্যা সকলি অপকর্ম। হায়রে জগৎ বিধির সকরুণ বিধান, অভাগার জীবন বুঝি শুধুই অন্ধকার।   <-----আদ্যনাথ রায় চৌধুরী-----> "=======================

1197>|| শ্যামবিহারের 60 উত্তীর্ণ প্রবীণ ওনারা ||

1197>|| শ্যামবিহারের 60 উত্তীর্ণ প্রবীণ ওনারা ||           <----আদ্যনাথ ---> কে বলে ওনারা বুড়ো? ওনারা মনথেকে এখনো হিরো।  ঐ 60  পেরোনো সাদা চুলের মানুষ গুলো  এই তো সেদিনও ওনারা জোয়ান ছিল। আজ বয়সের ভারে ভাবাচ্ছে রোগ গুলো, মনের দিক থেকে ওনারা আনন্দেই ছিল। তবে ওনারা জানে ভীষণ ভাবে মানে, জীবনের সব থেকে বড় রোগ কি বলবে লোকে-----?? এই ভাবনাতেই কখনো হয়তো চুপ থাকে। সন্ধ্যেতেই যেনএক জাদুর টানের কেয়ার, আড্ডায় দখল করা  নিজের চেয়ার। ওনারা কেউ করেনা চেয়ারের তোয়াক্কা এক দিন চেয়ার ছিল ওনাদের সম্মানের এক্কা, কেউ ছিলেন ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার কেউ ছিলেন ব্যাংকের মেনেজার, কেউ ছিলেন ক্যাশিয়ার, কেউ  ছিলেন মাস্টার, ওনারা সকলেই ছিল সমাজের সম্মানিত হাতিয়ার। তবে কে কি ছিলেন তা নিয়ে ভাবনা নেই আর, ভাবনা আছে শুধু রোজ সান্ধ্য আড্ডার, আড্ডায় বসে সবাই সমান যে যার। আগে চা আসতো গুমটি দোকান থেকে, আজকাল নিজেরাই করেন নিজে থেকে। সামান্য নয় ঐ এক পেয়ালা চা-টুকু ওটাই যেন সান্ধ্য আড্ডার ভাবনার এনথু। সন্ধ্যা হলেই যেন কোন মন্ত্রের জাদু বলে সকলেই যোগদেন আড্ডার ছলে। আড্ডায় ট...

1196 || জীবন কি শুধুই চাওয়ার ||

    1196 || জীবন কি শুধুই চাওয়ার  ||         <-----আদ্যনাথ-----> কে বলে জীবন শুধুই চাওয়ার! চাওয়ার থেকে দানেই আনন্দ অধিক। দান যদি হয় নিঃস্বার্থ, সামান্য হলেও মূল্যবান, সামান্য দানেই হয়তো কারুর জীবন হবে দান। চাওয়ার থেকে দেওয়া ভালো  যদি লোভ ও অহংকার না থাকে, চাওয়ার কোন শেষ নাই এই সংসারে, জীবনে সুখী সে, যার সামান্যতে মন ভরে। জীবনে সবকিছু চাইতে নেই, একটু শান্তি পেলেই সব পাওয়া হয়। বেশি কিছু চাইলে জীবন অস্থির হয়, অতিরিক্ত আশা বেদনা দায়ক হয়। নিজের মনের শান্তিরই গুরুত্ব অধিক, ভাবনার শ্রেষ্ঠ ভাবনা মনের সন্তুষ্টি সঠিক। জীবন নিতান্ত ক্ষনিকের তরে, শান্তিতে দিনযাপনই প্রকৃত আনন্দের। যেখানে মিথ্যার অহংকার, সেখান থেকে দূরে থাকাই দরকার। ভালোবাসা সামান্য পেলেও তার গুরুত্ব অসীম জেনো। জীবন সুন্দর তাই উপভোগ করাই জরুরি, যতদিন আয়ু সর্বদা সৎ কর্ম করাই জরুরি।    <-----আদ্যনাথ রায় চৌধুরী----> ========================

1195>|| আদরের ঘর ||

  1195>|| আদরের ঘর ||      <---আদ্যনাথ--->  বানাইলি ঘর আদর করে, নিজেরে বাঁধলি নিজে যতন করে। ইট,পাথর সিমেন্ট তো নয়, নিজেরে বাঁধলি অহংকারের জালে। ছিলি মুক্ত বিহঙ্গের মতন, নিজেরে কেন বাঁধলি প্রেমের জালে। ওরে মন সব জাল ছিঁড়লেও, অহংকারের জাল ছিরবি কেমন করে। এতো দড়ির বাঁধন নয়রে ভাই যাকে ছিড়তে সহজ অযথাই, এযে প্রেম রূপে অহংকারের বন্ধন, সাথে আছে কামনা বাসনার বন্ধন। বুঝলি নারে তুই যে নেরা বুঝেছে তোর একতারা, আগে যখন তখন গাইতো বসে একমনে, আজ আর নাইরে সময় তেমন করে। কেনরে পাগল বাঁধলি এমন ঘর, বাঁধলি নিজের পায়ে শেকলের জড়। একতারা টি কাঁদছে নীরবে, পেরেকে ঝুলে ওই বারান্দার দেওয়ালে। এ-তোর কেমন চাওয়া কেমন পাওয়া, হারালি তোর নিজের ইচ্ছা চাওয়া, কলির পাগল বুঝি এমনি হয়, সব হারায়েও দিশাহীন রয়। নিজেই নিজের সর্বনাশের পথ খোঁজে, নিজেই নিজের জীবনকে বেঁধে রেখে, এ-কেমন খেলায় হইলিরে মত্ত, সকল সাধনাই তোর হল যে ব্যর্থ। বানাইলি ঘর আদর করে, সেই ঘর আজ রইলো পরে, আমার আমার করেই যাবি পরপারে, শেষের দিনেও থাকবেনা সম্বল ওরে। ওরা এক দিন কাঁদলো দুই দিন কাঁদলো, তিনদিনের দিন সকলেই ভুলে গেলো। রইলি এবার ছ...

1194>|| ভোরের স্বপ্ন ||

1194>||  ভোরের স্বপ্ন  ||      <---আদ্যনাথ---> একেমন স্বপ্ন যে স্বপ্ন দেখে চমকে উঠলাম সকালে, ঘুমটা ভেঙেছিল ভোর রাত্রে, হঠাৎ দেখি নিঃস্তব্ধ চারিদিকে, যেন কোন ঘুমন্ত পুরীর মাঝে দাঁড়িয়ে, আমি দিগন্তে একলা দাঁড়িয়ে। অজস্র মানুষের ভিড়, কিন্তু নিস্তব্ধ চারিদিক মানুষ গুলো যেন মন্ত্রপুতস্থির, কেউ ঘুমিয়ে,কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে। শরীর গুলো প্রাণ হীন স্থির,  বাতাসও বইছেনা,কারুর নিঃস্বাসও চলছে না। এতগুলো মানুষ কেউকি কিছু ভাবছে না? সময় বুঝি থেমে গেছে কোন মন্ত্র বলে, এতো মানুষের ভিড় কেন কোন ছলে? কিন্তু এ কেমন সময়ের খেলা, চারিদিক স্তব্ধ যেন মৃত্যু পুরীর খেলা, স্বপ্নে প্রকৃতির এ কেমন অদ্ভুত খেলা। চারিদিকে এক মহা শূন্যতা ঘিরে রেখেছে, জীবনের সবকিছুই যেন হারিয়ে গেছে, মনের ভাবনা গুলি মনেই সুপ্ত হয়ে আছে, তাই বোধহয় আরও ভাবতে হচ্ছে। জীবন তো চলছে, ভাবনা ভাবাচ্ছে, কিন্তু এমন স্বপ্ন দেখা কেন কোন ছলে? একি কোন অলীক স্বপ্ন, নাকি কোন অবাস্তবতার গল্প। মৃত্যুর কল্পনা ও চিন্তা বৃথাই করা, যে ধ্রুব, নিশ্চিত, যার কোন বিকল্প নেই, বৃথা তার চিন্তা করা। মৃত্যু, সেতো আসবেই, সুখে,দুঃখে অঘটনে,...