1198>|| অভাগার গান ||

   1198>|| অভাগার গান ||

  <---আদ্যনাথ--->

কপাল যদি মন্দ হয় 

নিজের লোকও মন্দ কয়।

ফকির বলে এক তারার তারে,

দোতারারার সুর কি একতারায় ধরে।


কপাল মন্দ যার,

কেউ নয় তার,

সর্বসুখের মাঝেও সইতে হয়

কঠিন কথার প্রহার।

বাস্তবতার এমনই প্রহসন,

মন্দ কপালকে সবাই করে শাসন।

তাই বুঝি বলে--

অভাগা যেদিকে যায়

  সাগর শুকায়।

সাগর শুকায় কিনা জানিনা,

অভাগার কেউ খোঁজ করেনা।


অভাগা নিজের ভাগ্যে জড়িয়ে রয়,

সকলের কথার বানে জর্জরিত হয়।

কখনো শুভ চেতনার ঝলক যদি হয়,

অভাগার কপালে বিদ্রুপের বন্যা বয়।

বিধতার কোন আনন্দে অভাগার জন্ম,

অভাগার ত্যাগ তপস্যা সকলি অপকর্ম।

হায়রে জগৎ বিধির সকরুণ বিধান,

অভাগার জীবন বুঝি শুধুই অন্ধকার।

  <-----আদ্যনাথ রায় চৌধুরী----->

"=======================


Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||