11167>|| নাটকের না টক্ ||
11167>|| নাটকের না টক্ || <---আদ্যনাথ---> নাটক জীবনকে চেনায়, নাটক জীবনের কথা কয়। নাটক জীবনের আয়না, নাটকে কোন তাল বাহানা থাকেনা। নাটক সমাজের বাস্তব আবেগ নাটক সমাজের সম্যক স্ফুলিঙ্গ। নাটক সমাজের প্রতিফলন প্রতি মুহুর্তের সংগ্রামের প্রতিফলন। নাটক জীবনকে চেনা যায়, জীবনের হাসি কান্না,জয় পরাজয়, কুৎসিত, সুন্দর সকলের মুখোশ খুলে দেয়, নাটক জীবনকে অনেক বুঝিয়ে দেয়। নাটক বাস্তবতা একে অপরকে চিনিয়ে দেয়, অনেক সত্যের দ্বার খুলে দেয়, মানুষকে, মানুষ রূপে চিনিয়ে দেয়, নাটক মৌন থেকেও জীবনের কথা কয়। নাটকের সংলাপ যখন হৃদয় ছুঁয়ে যায় তখনই নাটক স্বার্থক হয়। দর্শক, শ্রোতা আনন্দে হাত তালি দেয়, কারণ তাঁরা মুহূর্তে নিজেকে খুঁজে পায়। নাটক একলা বিনোদন নয়, সমাজের অন্যায় ও বাস্তবকে খুঁজে দেয়। পঙ্গু সমাজকে আয়নার সামনে দার করায়, সমাজকে কিছু সত্য উপলব্ধি করায়। আর এভাবেই নাটক সার্থক হয়, <----আদ্যনাথ রায় চৌধুরী----> ======================