11164/1> || ডিজিটাল বোঝা+2 ||
11164/1 > || ডিজিটাল বোঝা+2 || 2>|| চিন্তার বোঝাতে জীবন ক্লান্ত || 3> || চিন্তার বোঝা || ========================= 11164/1 > || ডিজিটাল বোঝা || <---আদ্যনাথ---> এই ভুবনে সব থেকে বড় বোঝা চিন্তার বোঝা। হায়রে বোঝা,বোঝার বোঝা, কোন বোঝার ওজন বেশি, সেটাই মুস্কিল বোঝা। বোঝা যত ভারিই হোক, নাবিয়ে দিলেই হাল্কা হওয়া যায়। ডিজিটাল যুগে গভীর চিন্তার বোঝা, সহজে নাবানো যায় না সে বোঝা। ইন্টারনেট,স্যাটেলাইটে ভর করে, চিন্তার বোঝাই মানুষকে পঙ্গু করে। চিন্তার বোঝা যেন রিমোট মাথায়, কুঁড়ে কুঁড়ে তিলে তিলে খায়। ডিজিটাল যুগে ইন্টারনেটের বোঝা, বুঝেছি সে ভীষণ এক বিটকেল বোঝা। দিনশেষে যদি বাঁধায় গন্ডগোল, সেই এক ডেটা গোলেই বিশ্ব মানব পাগল। জগতে সত্যই আছেন কিছু বাহাদুর, যারা অবশ্যই জানেন গন্ডগোলের দস্তুর। মেধা তালিকাও আজ ভিড়ের বোঝা, এমন বোঝার বোঝাও হয়তো বোঝা। <----আদ্যনাথ রায় চৌধুরী----> =================== =====...