11161>|| ভোট ভোট ভোট 2026 ||
11161>|| ভোট ভোট ভোট 2026 ||
<----আদ্যনাথ---->
ভোট ভোট ভোট,আবার এলো ভোট,
এক ভীষণ রাজনৈতিক জোট,
সবাই ব্যস্ত বাঁধতে নিজের জোট,
রাজনীতি ও দায়বদ্ধতার জোট।
আসছে দেখো ভোট 29 এপ্রিলে,
ভোট দিতে হবে সকলে মিলে,
আয় ভোটার আয় ভোট দিয়ে যা,
ভোট দিয়ে বাড়িগিয়ে মুড়ি চানা খা।
ওদিকে যুদ্ধে বেঁধেছে ভালোই জোট,
তাই বুঝি রান্নার গ্যাসেই লাগলো চোট।
অনেক ভেবে চিন্তে চলতে হবে,
রান্নার গ্যাস বাঁচিয়ে চলতে হবে।
এস আর সি, এন আর সি
চলছে আরও কতকি,
জীবনটা লাইন দেবার জন্যই উত্সর্গীকৃত
এবার আবার ভোটের লাইনেই স্বীকৃত।
বাঁচতে গেলে খেতে হবে,
সময় মতন গ্যাসের যোগান রাখতে হবে।
ভোট আসে যায় সময় মতন,
পার্টিরা করবে ভোটের জতন।
ভোট যে সমাজে আজ বড় বালাই,
হার জিত বা জোড়াতালির ঝালাই।
যে দিলো ভোট, সকাল থেকে লাইন দিয়ে,
সে হয়তো চেনেই না ভোট দিলো যাকে।
লোকটিকে চেনার কি দরকার,
আসলে পার্টিরই সকল কারবার।
পার্টিকে জানলেই সব জানা হবে,
ভোট দেবার পরে আর কি দেখা হবে?
আজ ভোট যে বড় বালাই,
ভোট আসলেই সকলের দেখা পাই,
সারা বৎসর হম্বি তম্ভী নিজের বড়াই,
ভোটের বাজারে সকলেই বাবু মশাই।
ভোট ভোট ভোট, গুটিয়ে পাততাড়ি,
জোটের আসন নিয়ে চলছে কাড়াকাড়ি।
কোন এলাকায় কার কতো নজরদারী,
দিনভর সেই হিসেব নিকেশ রকমারি।
তোমার ভোট আমার ভোট,
ভোটের আবার নানান জোট।
জোটের জোট মহা কালের জোট,
ভোট তো দিতেই হবে দেখে নিয়ে জোট।
ভোটের আমি ভোটের তুমি
ভোটের জন্যই লড়াই করি।
যার জন্য করলাম লড়াই,
সে-ই ভুলেগেল ফুরলে ভোটের বালাই।
তবুও ভোট তো দিতেই হবে জানি
ভোট দেবার নিয়ম কানুনও জানি,
তবুও ভোটের সময় মনে থাকে ভয়,
কে জানে কোথায় কেমন ভোট হয়।
ভোটে বাজার গরম, সকলেই সচেষ্ট'
সকলেই জানান দিচ্ছে নিজেই শ্রেষ্ঠ।
প্রার্থী হোকনা যেমন তেমন,
ভোট-টি পাবার আশা মনের মতন।
জিততে পারলেই আসল মজা,
নেতা নয় সেই হবেন এলাকার রাজা।
নেতা থাকেন ভোটের আগে পর্যন্ত,
ভোটে জিতলেই ক্ষমতা অফুরন্ত।
ভোট ভোট ভোট
অর্থাৎ নির্বাচনের জোট,
সকলেই ব্যস্ত নিজেকে রাখতে সচেতন,
ভোটাধিকারই শ্রেষ্ঠ অধিকার চেতন।
এ যেন জগৎ মিথ্যা মানুষ সত্য,
সত্য সেই অধিকারের তত্ত্ব,
যে তত্ত্বের হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বার বার,
সেই তত্ত্বেই যেন আজ বেঁচে থাকার অধিকার।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
17/03/2026
======================
Comments
Post a Comment