Posts

Showing posts from May, 2026

11173>|| অশনি সঙ্কেত ||

      11173>||  অশনি সঙ্কেত ||         <---আদ্যনাথ---> ঐযে ওরা বসে বৃক্ষ টির ছায়া তলে, প্রখর রৌদ্র তাপে একটু  বিশ্রাম নিতে, শরীরের ক্লান্তিতে একটু সতেজ হতে, শীতল হওয়ায় শান্ত পরিবেশে ওরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে ক্ষণকাল জিরিয়ে নিতে, প্রকৃতির কী নিষ্ঠুর পরিহাস কে জানে, ওরা কাঠুরে এসেছিল ওই গচটি কাটতে, বিশাল বৃক্ষ, লোভ আছে সুন্দর মসৃণকাঠ পাবে। প্রকৃতির কি অপূর্ব খেলা, যাকে ধ্বংস করতে উদ্যত শরীর মন, তারই আশ্রয়ে নিরালায় দিন যাপন, আশ্রয় দাতাই হবে নিষ্ঠুরতার শিকার, বলিদান। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তথাপি স্বভাবে কৃতঘ্ন,  মানুষ ছাড়া কেউ করেনা উপকারীর ধ্বংস, তবুও মানুষ শ্রেষ্ঠ এই পৃথিবী তে, কেন! প্রকৃতির নির্মমতার এ-হেন বড়াই কেন? মানুষ তো দয়া, ধর্ম, ত্যাগের জীবন্তমূর্তি, তবুও মানুষের এমন নিষ্ঠুর কর্ম কীর্তি। দয়া,ধর্ম,ত্যাগের শ্রেষ্ঠ জীবন মূর্তিই মানুষ হয়, তবুও মানুষ মনে এমন নিষ্ঠুর ক্রুর লালসা ময়! প্রকৃতির দানে এই মানব জীবন ধন্য, রক্ত মাংসের শরীরে  লোভ ও লালসা পূর্ন, তাই বুঝি মানুষ প্রকৃতিকেই করেচলেছে ধ্বংস, এ-যেন সেই ভস্মাসুর ও শ্রী ...

11172>|| চলার ভাবনা ||

      11172>|| চলার ভাবনা ||         <---আদ্যনাথ---> বড় লোকের সাথে একটু তফাৎ রাখতে হয়, খাল যখন নদীতে মেসে খালের অস্তিত্ব হারায়, নদী যখন সমুদ্রে মেসে নদী নিজের পথ ও অস্তিত্ব হারায়। সমানে সমানে বন্ধুত্ব হলে উভয়ের মান বাড়ে। দুনিয়া আজব বড়, কেউ হারতে চায় না, হারের মাঝে জিতের আনন্দ কেই সানন্দে নেয় না। হার জিত জীবনের উঠা পড়া চলতেই থাকে, জীবনকে সুন্দর অর্থবহ করে তুলতে ধৈর্য ও সহনশীলতা লাগে। লোভ,অহঙ্কার,ক্রোধ,ও স্বার্থপরতা জীবনকে ধ্বংস করে, জীবন ক্ষনিকের তবুও লোভের স্বপ্ন ক্রমশ বেড়েই চলে। বাড়ন্ত লোভ ও অহঙ্কারে ভেঙেছে একান্নবর্তী সংসার, আজ বয়ঃবৃদ্ধরা সংসারে অহেতুক বোঝার ভার। বাড়ন্ত বয়ঃবৃদ্ধদের একাকিত্বই হয়ে উঠছে পণ্য, একাকিত্বতে বাড়ন্ত ভোগ, উপভোভের চরিত্র। বয়স্কদের যত্ন নেওয়কে কেন্দ্র করে গড়ে উঠছে রকমারি পণ্যের, ধনী আবাসনগুলি লোভ দেখাচ্ছে লোভনীয় লাইফস্টাইলের। এভাবেই বয়ঃবৃদ্ধরা হচ্ছে ঘর কুনো, নানান পরিষেবার জালে বাড়ন্ত রোগ ও একাকিত্ব। মনকে রাখতে হয় সহজ সরল হাস্যময়, সব পরিস্থিতিতে হাসতে পারলেই জীবন  নীরোগ সুন্দর হয়।    <---আদ্যনাথ রায় চৌ...

11171>|| ভাবনার বিশাল জাল ||

     11171>||  ভাবনার বিশাল জাল ||              <---আদ্য নাথ---> মস্তিষ্কই এক বিশাল জালের যন্ত্র, এক অদৃশ্য জগতের সীমাহীন কর্ম,  এক অন্তহীন জগতের নিত্য নুতন কর্ম, যেখানে প্রতিটি চিন্তাই অন্য একটি চিন্তার সাথে যুক্ত।  একটি স্মৃতি বা শব্দ থেকে মনের গভীরে শত শত নতুন ধারণার জন্ম হয়। কত শত অজানা আশঙ্কা, সম্ভাবনা ও লক্ষ্যের রূপরেখা তৈরি হয়। এ-হেন স্মৃতির  জালের মাধ্যমে নিত্য নুতন অনুভূতির সৃষ্টি হয়। হাসি, কান্না, ভয়, বা আনন্দের মতো কত বিভিন্ন আবেগের জন্ম দেয়। আবার এই জলের গোলকধাঁধাঁতেই হারিয়ে যাই, অহেতুক মানসিক চাপগুলির ভিড়ে, আষ্টে পৃষ্ঠে ঘিরে মনের শান্তি হারাই। সময়ে আমরা ভুলে যাই, মানসিক শান্তি বজায় রাখতে এই বিশাল জালের ভেতরে ইতিবাচক ও প্রয়োজনীয় চিন্তাগুলোকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি। সেই টুকু করতে না পারলেই জীবন হবে দুর্বিষহ।    <----আদ্যনাথ রায় চৌধুরী---->           31/05/2026::-10:20am ========================

11170>|| মানুষ ||

     11170>|| মানুষ ||    <---আদ্য ৻নাথ---> আজ মানুষ খোঁজেনা মানুষ, খোঁজে অৰ্থ,সুবিধা ও সুখ, মানুষ বোঝেনা মানুষের হৃদয়, বোঝে শুধু অর্থ ও প্রতিপত্তিময়। ভালোবাসা যেন আজ প্রহসন মাত্র, যে প্রকৃত ভালোবাসতে জানে তাকে কেউ রাখেনা মনে। ভালোবাসা আজ অর্থের গোলাম, ধন সম্পত্তি খোঁজে, দিন দিন বাড়ন্ত লোভে। লোভের ফল শেষ দিনের আগে হয়তো বোঝে, মূল্যবান জিনিস দিয়ে ঘর সাজানো যায়, কিন্তু ঘরকে সুন্দর করে গড়তে লাগে সত্যিকারের মানুষ, সেই প্রকৃত মানুষ কোথায়!    <---আদ্যনাথ রায় চৌধুরী--->         30/05/2026::--11:30 am ======================

11169>|| পাহাড়কে ভালোবাসি ||

   11169>|| পাহাড়কে ভালোবাসি ||       <---আদ্যনাথ---> কিছুদিন পাহাড়কে না ছুলেই মন কাঁদে, প্রতিরাত্রে চুপি সারে পাহাড় যেন ডাকে, মেঘমাখা পাহাড়ের শান্ত স্নিগ্ধ হাওয়া, পাহাড়ি সহজ জীবনকে কাছে পাওয়া। পাহাড়ের স্নিগ্ধ স্বপ্ন গুলি মন ছাড়েনা, প্রকৃতি পাহাড়ে যেন নিজের সংরচনা, নানান ভাবনা নিয়ে মাস ক্ষণ গোনা, বেরিয়ে পড়ার আনন্দে মন মানেনা। কতই ঘুরেবেড়াই শহর মন্দির মঠে, মন পরেরয় সেই পাহাড় জঙ্গলে সাথে, পাহাড়ের উচ্চতা মনকে উদার করে, পাহাড়ের স্নিগ্ধতা মনকে কাছে টেনে। পাহাড়ের আনন্দ যেন স্বপ্নের পরশ, পাহাড়ের গাম্ভীর্য মনে জাগায় হরষ, পাহাড়ের পাখির কলতানে সুরের পরশ, পাহাড়ের প্রকৃতি সদাই সহজ সরল। পাহাড় আজ ভয়ানক অস্থির বিপন্ন, কে বাঁচাবে পাহাড়কে, নির্বাক অরণ্য, অশান্ত মন পাহাড়র চিন্তায়  ব্যাকুল, অস্থির মনের তাড়নায় সদাই আকুল, যে পাড়ার ছিল পাইন দেবদারুতে ঘেরা, আজ সেই পাহাড় অট্টালিকায় মোড়া, ইট বালু সিমেন্টের কঠিন করকর্শতা, পাহাড়কে জানান দিচ্ছে ভয়ঙ্কর সতর্কতা। পাহাড়কে ঢেকেছে মানুষের ইমারত, নিত্য দিন গড়ে চলছে নুতন সড়ক পথ, তাই বুঝি হচ্ছে ভূমিধস, দুর্যোগ ভূমিক্ষয়, পাহাড়ের অস্তি...

11168>|| भय--क्यों--केया ||

   11168>|| भय--क्यों--केया ||    <-- आद्यनाथ--> भय तब होते है, जब विश्वास कमजोर होजाते है। सच्ची श्रद्धा से डर मिट जाता है। शिव जी को विश्वास कीजिए, संपूर्ण मनसे श्रद्धा रखिए। सच्चा श्रद्धा विश्वास से जीवनंकी सारे इच्छा पूर्ण होते है। शिर में स्थान दीजिए शिवजी को, हृदय में रखिए हनुमान जी को। कुछ भी खाना खानेकी पहले ईश्वर को अर्पण कीजिए। ईश्वर को अर्पण बिना कुछ भी नहीं खाना है। जानिए यही जीवन धारण की श्रेष्ठ उपाय। हर उपार्जन की २५%संचय करणा जरूरी। संचय की कुछ हिस्सा दान जरूरी। किन्तु दान होना चाहिए सच्चे स्थान पर। अतः दान के पहले जांच-पड़ताल जरूरी। बंदर की गले में मोती की माला व्यर्थता की ज्वाला, दुष्ट ,बेईमान,अलस, ढंगी को आर्थिक सहायता  देना अक्सर नकारात्मक परिणाम लाता है। अतः दान के पहले सावधानता जरूरी।     <--आद्यनाथ राय चौधूरी--> =======================