11170>|| মানুষ ||
11170>|| মানুষ ||
<---আদ্য ৻নাথ--->
আজ মানুষ খোঁজেনা মানুষ,
খোঁজে অৰ্থ,সুবিধা ও সুখ,
মানুষ বোঝেনা মানুষের হৃদয়,
বোঝে শুধু অর্থ ও প্রতিপত্তিময়।
ভালোবাসা যেন আজ প্রহসন মাত্র,
যে প্রকৃত ভালোবাসতে জানে তাকে কেউ রাখেনা মনে।
ভালোবাসা আজ অর্থের গোলাম,
ধন সম্পত্তি খোঁজে, দিন দিন বাড়ন্ত লোভে।
লোভের ফল শেষ দিনের আগে হয়তো বোঝে,
মূল্যবান জিনিস দিয়ে ঘর সাজানো যায়,
কিন্তু ঘরকে সুন্দর করে গড়তে লাগে সত্যিকারের মানুষ,
সেই প্রকৃত মানুষ কোথায়!
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
30/05/2026::--11:30 am
======================
Comments
Post a Comment