Posts

Showing posts from February, 2024

1101>|| ওরা বাঁচে প্রকৃতির সাথে ||

   1101>|| ওরা বাঁচে প্রকৃতির সাথে ||         <----আদ্যনাথ---> গিয়েছিলাম ছোট এক প্রত্যন্ত গ্রামে,  শহর গঞ্জ থেকে অনেকটা দূরে। বেশ কিছু ঘন জঙ্গলের ভিতরে, মূল জনপদ থেকে  অনেক  দূরে। সেখানে ছিলনা কোন সুযোগ-সুবিধা,  ছিলনা পথ ঘাট, বিদ্যুৎ, জলের ব্যবস্থা, ছিলনা স্বাস্থ্যকেন্দ্র,বা কোন সু-ব্যবস্থা আছে মানুষ নাই কোন শিক্ষা ব্যবস্থা। আছে মানুষ কয়েক ঘর সরল নিতান্ত দেখেবুঝলাম ওদের দুঃখের নাই অন্ত। ছোট্ট গ্রামটিতে যেন প্রকৃতির নীরবতা ও শান্তি বিরাজে, ওরা দিবারাত্র পরিশ্রম করে রোজ বাঁচার তাগিদে।  ভারাক্রান্ত  মনের বেদনা লুকাই কি করে, নিরীহ সহজ সরল শিশু গুলিকে দেখে, আমাদের সকলের চোখে জল বাকশূন্য, শীর্ণকায় শিশু গুলিকেদেখে,  হৃদয় বেদনাপূর্ন। যদি কিছু পারি ওদের দিতে, ওদের চাহিদা একটু মেটাতে। দুইমুঠো ভাত আর একটু শিক্ষা, হয়তো ফুটবে হাসি জুড়াবে ব্যাথা। কত ভাবনা ভেবেই চলি অনেক পথ, দৃঢ়তার সাথেই করি নিশ্চিত কিছু পণ। সহজ সরল ওই সবুজ মনগুলি, প্রস্ফুটিত হোক সুন্দর ওই ফুলগুলি।  নিবিড় বনাঞ্চলের মানুষ গুলি, হয়তো অনাহারে ক্লিষ্ট প্রাণ গুল...