1111>|| প্রকৃতি যখন ভয়ঙ্কর ||
1111>|| প্রকৃতি যখন ভয়ঙ্কর || <----আদ্যনাথ---> মায়ের অপেক্ষায় পৃথিবী বাসী, কিন্তু আমরা আজ বানভাসি। মায়ের রোষানলে ঝরছে বৃষ্টি, মায়ের এ কেমন খেলা আনাসৃষ্টি। কে কাঁদছে কে বাঁচাবে সকলই ডুবছে জলে। পাঞ্জাব থেকে বঙ্গ, কে দেবে কার সঙ্গ। হায়রে সুখের বৃষ্টি, আজ যেন অনাসৃষ্টি। জায়গায় জায়গায় মেঘ ভেঙে পড়ছে, জনবসতি ধুয়ে মুছে দিচ্ছে। প্রকৃতি নিজেই উদ্যত ভার লাঘবে, প্রাণিকুল শহর নগর ধ্বংস করে। প্রকৃতি আজ বিমুখ, সইতে মানুষের অত্যাচার। বনজঙ্গল ধ্বংস,ভাঙছে পাহাড় একেমন আধুনিকতার প্রসার। মানুষ বুঝি হচ্ছে মানুষ প্রকৃতিকে দিয়ে টেক্কা, প্রকৃতিও দেখাচ্ছে খেল সব করে দিয়ে ফাক্কা। মানুষ আজ নিজঅহঙ্কারে, নিজেকেই শ্রেষ্ঠ ভাবে, প্রকৃতির ভারসাম্য করছে ধ্বংস, মানুষের অহং, প্রকৃতির কাছে তুচ্ছ। মানুষ বুঝেও বোঝেনা নিজের বড়াইয়ে ব্যস্ত, প্রকৃতি যাক সরাতলে অপকর্মতেই ন্যস্ত। এ কেমন সভ্যতা, কেমন আধুনিকতা, শিক্ষা হচ্ছে সমূলে ধ্বংস, লুটের সম্রাট সব যেন কংস। কোথায় আজ কৃষ্ণ অবতার, কেউ কি দিতে পারে খোঁজ তাঁর। চারিদিকে এমন প্রচন্ড প্ৰদূষণ, নিজেই লুপ্ত হয়...