1108>|| মা দুর্গার স্মরণে ||
1108>|| মা দুর্গার স্মরণে ||
<----আদ্যনাথ---->
শিব-পার্বতী আমাদের সংসারী দেবতা,
ঘরের মেয়ে ও ভোলানাথ জামাতা।
এমন জুটি বাংলা ছাড়া কোথায় পাই।
তাইতো দুর্গাপূজায় আনন্দের সীমানাই।
আমাদের সংসারে আর কিছুর অভাব থাকুক বা না থাকুক, দুঃখ-কষ্টের অভাব নাই।
তাইতো আমরা নানান দেবতার নানান ভাবে পূজা করে আনন্দ ও শান্তি পাই।
পূজা-ভক্তি-শ্রদ্ধা সেতো হৃদয় মাঝে,
আমাদের গৃহ পূজাতো সকাল সাঁঝে।
তাইতো আমাদের মানসলোকে,
দেব-দেবীর রূপ অধিষ্ঠান থাকে।
তাকে নিয়ে আমাদের কতনা গল্প কথা,
গল্পের উপরে গল্প--গল্পেরপরগল্প গাথা।
গল্পের শুরু সেই কৈলাশ পর্বতের স্বর্গলোকে,
ভগবানের বাসস্থান মনঃকল্পনার স্বর্গলোকে।
দেব দেবীর নাম মাহত্যেই পূজা হয়,
সেকারণে বেদেকেই আশ্রয় করতে হয়।
আমাদের প্রাচীন মুনি ঋষিদের চিন্তায়,
দেবতাদের নামের নানন অর্থ ভাবায়।
বেদেই আছে সমাধান,
সকল শাস্ত্র ও প্রশ্নের বিধান।
তর্কবাগিস, তর্কালংকার,
বেদের জ্ঞানেই তাদের অহংকার।
মোহিত হতে হয় "দুর্গা" নামের অর্থ জানতে,
বধ করেছিলেন দুর্গম নামের ভয়ানক এক অসুরকে।
তাই তিনি দুর্গা।
আবার দুর্গা অর্থে কঠিন রোগ,শোক,
দুঃখ, মহাভয় ।
আবার যিনি দুঃখ হরণ করেন তিনিই দুর্গা।
যিনি দুঃখ, কষ্ট,থেকে রক্ষা করেন, তিনিই দুর্গা।
বেদর বর্ননা দুর্গা রুপী এক অলৌকিক নৌকাকে।
কারণ মা দুর্গা তিনি "সুপ্রণীত", অর্থাৎ সুখে বহন করেন যাত্রীকে।
তিনি "স্বরিত্রা" অর্থাৎ পরম অভীষ্ট অভিমুখে স্বয়ংচালিত।
দেবী সদা "অশ্রুবন্তী" অর্থাৎ ভক্তের প্রতি করুণায়,আনন্দে, সজলনয়না।
মাতৃ রুপি এই অপার শক্তিকে কেবল চিন্তায় ছোঁয়া সম্ভব নয়।
তাকে হৃদয়ে বসিয়ে পরম আদরে
মাতৃ রূপে হৃদয়ে স্থান দিতে হয়।
আর সহজে গণেশজননী রূপে সর্বদা মনন করতে হয়।
এভাবেই তাঁকে হৃদয়ে মাতৃ আসন দিতে হয়।
তিনিই তো আমাদের ঘরের মেয়ে,
তাঁকে মাতৃ রূপেই বিধিবৎ পূজা আদর করতে হয়।
তবেই তিনি আমাদের প্রকৃত মা হবেন,
আমাদের সকল দুঃখ কষ্টকে হরণ করবেন।
শুধু জাক জমক থিমের পুজোতে মাকে খুঁজে পাওয়া যায় না,
থিম পুজোয় মানুষের দুঃখ,কষ্ট, বাড়ে-বই কম হয় না।
তাইতো থিমের পুজোতে অচলা ভক্তি
খুঁজে পাওয়া সম্ভব নয়,
ভক্তি মার্গে মুনি-ঋষি দের কথা স্মরণ
করতে হয়।
এভাবেই পার্বতী আমাদে ঘরের মেয়ে
মা দুর্গা হয়।
আর চার দিনের জন্য মা দুর্গার সাথে আমাদের সাক্ষাৎ হয়।
<----আদ্য নাথ রায় চৌধুরী---->
16/09/2025 :::রাত্রি :10:50
========================
Comments
Post a Comment