11169>|| পাহাড়কে ভালোবাসি ||
11169>|| পাহাড়কে ভালোবাসি ||
<---আদ্যনাথ--->
কিছুদিন পাহাড়কে না ছুলেই মন কাঁদে,
প্রতিরাত্রে চুপি সারে পাহাড় যেন ডাকে,
মেঘমাখা পাহাড়ের শান্ত স্নিগ্ধ হাওয়া,
পাহাড়ি সহজ জীবনকে কাছে পাওয়া।
পাহাড়ের স্নিগ্ধ স্বপ্ন গুলি মন ছাড়েনা,
প্রকৃতি পাহাড়ে যেন নিজের সংরচনা,
নানান ভাবনা নিয়ে মাস ক্ষণ গোনা,
বেরিয়ে পড়ার আনন্দে মন মানেনা।
কতই ঘুরেবেড়াই শহর মন্দির মঠে,
মন পরেরয় সেই পাহাড় জঙ্গলে সাথে,
পাহাড়ের উচ্চতা মনকে উদার করে,
পাহাড়ের স্নিগ্ধতা মনকে কাছে টেনে।
পাহাড়ের আনন্দ যেন স্বপ্নের পরশ,
পাহাড়ের গাম্ভীর্য মনে জাগায় হরষ,
পাহাড়ের পাখির কলতানে সুরের পরশ,
পাহাড়ের প্রকৃতি সদাই সহজ সরল।
পাহাড় আজ ভয়ানক অস্থির বিপন্ন,
কে বাঁচাবে পাহাড়কে, নির্বাক অরণ্য,
অশান্ত মন পাহাড়র চিন্তায় ব্যাকুল,
অস্থির মনের তাড়নায় সদাই আকুল,
যে পাড়ার ছিল পাইন দেবদারুতে ঘেরা,
আজ সেই পাহাড় অট্টালিকায় মোড়া,
ইট বালু সিমেন্টের কঠিন করকর্শতা,
পাহাড়কে জানান দিচ্ছে ভয়ঙ্কর সতর্কতা।
পাহাড়কে ঢেকেছে মানুষের ইমারত,
নিত্য দিন গড়ে চলছে নুতন সড়ক পথ,
তাই বুঝি হচ্ছে ভূমিধস, দুর্যোগ ভূমিক্ষয়,
পাহাড়ের অস্তিত্ব ভয়ানক বিপন্ন বোধহয়।
পাহাড়ের সু-উচ্চ সেই বৃক্ষ সকল,
দেবদারু,পাইন,স্প্রুস, ফার ,বার্চ,বিলুপ্ত প্রায়,
পাহাড়ি জীবন আজ মরণাপন্ন অসহায়,
স্থির মনে শোনাজায় পাহাড়ের আর্তনাদ।
পাহাড়ের নীরব গভীর ভয়ঙ্কর আর্তনাদ,
যেন সৃষ্টি ধ্বংসের গুরুগম্ভীর নাদ,
দাও ফিরায়ে পাহাড়ের সকল অরণ্য,
নচেৎ বিশ্ব প্রকৃতি আজ ভয়ানক বিপন্ন।
যদি না বাঁচে পাহাড়ের গভীর জঙ্গল,
কিভাবে বাঁচবে ধরার প্রকৃতি, জীবন,
জীবন জঙ্গল প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ,
তাকে বাঁচিয়ে রাখাই মানুষের শ্রেষ্ঠ কর্ম।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
07/05/2026
রাত্রি 01:05
========================
Comments
Post a Comment