1195>|| আদরের ঘর ||
1195>|| আদরের ঘর || <---আদ্যনাথ---> বানাইলি ঘর আদর করে, নিজেরে বাঁধলি নিজে যতন করে। ইট,পাথর সিমেন্ট তো নয়, নিজেরে বাঁধলি অহংকারের জালে। ছিলি মুক্ত বিহঙ্গের মতন, নিজেরে কেন বাঁধলি প্রেমের জালে। ওরে মন সব জাল ছিঁড়লেও, অহংকারের জাল ছিরবি কেমন করে। এতো দড়ির বাঁধন নয়রে ভাই যাকে ছিড়তে সহজ অযথাই, এযে প্রেম রূপে অহংকারের বন্ধন, সাথে আছে কামনা বাসনার বন্ধন। বুঝলি নারে তুই যে নেরা বুঝেছে তোর একতারা, আগে যখন তখন গাইতো বসে একমনে, আজ আর নাইরে সময় তেমন করে। কেনরে পাগল বাঁধলি এমন ঘর, বাঁধলি নিজের পায়ে শেকলের জড়। একতারা টি কাঁদছে নীরবে, পেরেকে ঝুলে ওই বারান্দার দেওয়ালে। এ-তোর কেমন চাওয়া কেমন পাওয়া, হারালি তোর নিজের ইচ্ছা চাওয়া, কলির পাগল বুঝি এমনি হয়, সব হারায়েও দিশাহীন রয়। নিজেই নিজের সর্বনাশের পথ খোঁজে, নিজেই নিজের জীবনকে বেঁধে রেখে, এ-কেমন খেলায় হইলিরে মত্ত, সকল সাধনাই তোর হল যে ব্যর্থ। বানাইলি ঘর আদর করে, সেই ঘর আজ রইলো পরে, আমার আমার করেই যাবি পরপারে, শেষের দিনেও থাকবেনা সম্বল ওরে। ওরা এক দিন কাঁদলো দুই দিন কাঁদলো, তিনদিনের দিন সকলেই ভুলে গেলো। রইলি এবার ছ...