1194>|| ভোরের স্বপ্ন ||

1194>||  ভোরের স্বপ্ন  ||

     <---আদ্যনাথ--->

একেমন স্বপ্ন

যে স্বপ্ন দেখে চমকে উঠলাম সকালে,

ঘুমটা ভেঙেছিল ভোর রাত্রে,

হঠাৎ দেখি নিঃস্তব্ধ চারিদিকে,

যেন কোন ঘুমন্ত পুরীর মাঝে দাঁড়িয়ে,

আমি দিগন্তে একলা দাঁড়িয়ে।


অজস্র মানুষের ভিড়,

কিন্তু নিস্তব্ধ চারিদিক

মানুষ গুলো যেন মন্ত্রপুতস্থির,

কেউ ঘুমিয়ে,কেউ হেলান দিয়ে দাঁড়িয়ে।

শরীর গুলো প্রাণ হীন স্থির, 

বাতাসও বইছেনা,কারুর নিঃস্বাসও চলছে না।


এতগুলো মানুষ কেউকি কিছু ভাবছে না?

সময় বুঝি থেমে গেছে কোন মন্ত্র বলে,

এতো মানুষের ভিড় কেন কোন ছলে?

কিন্তু এ কেমন সময়ের খেলা,

চারিদিক স্তব্ধ যেন মৃত্যু পুরীর খেলা,

স্বপ্নে প্রকৃতির এ কেমন অদ্ভুত খেলা।


চারিদিকে এক মহা শূন্যতা ঘিরে রেখেছে,

জীবনের সবকিছুই যেন হারিয়ে গেছে,

মনের ভাবনা গুলি মনেই সুপ্ত হয়ে আছে,

তাই বোধহয় আরও ভাবতে হচ্ছে।

জীবন তো চলছে, ভাবনা ভাবাচ্ছে,

কিন্তু এমন স্বপ্ন দেখা কেন কোন ছলে?


একি কোন অলীক স্বপ্ন,

নাকি কোন অবাস্তবতার গল্প।

মৃত্যুর কল্পনা ও চিন্তা বৃথাই করা,

যে ধ্রুব, নিশ্চিত, যার কোন বিকল্প নেই, বৃথা তার চিন্তা করা।

মৃত্যু, সেতো আসবেই,

সুখে,দুঃখে অঘটনে,যেমনই হোক,

মৃত্যু সে তো আসবেই।


তার জন্য চিন্তা বৃথাই।

কেউ কি মেনে চলে মৃত্যুর পরোয়ানা!

মৃত্যুর কাছে চলেনা কোন বাহানা।

তবুও মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে করে চলে নানান বাহানা।

মৃত্যু সুন্দর নাকি কষ্টদায়ক,

জীবনের কর্মই তার নির্ণায়ক।


অতঃ চিন্তা কেন মৃত্যুকে নিয়ে,

সে তো আসবেই নির্দিষ্ট সময়ে।

মৃত্যু যেন হয় সুন্দর আনন্দ সাগর,

সেই চেষ্টাই জীবনের কর্মকারণ।

আমি আদ্যনাথ এমনটাই আমার ভাবনা কারণ।

কে কেমন ভাববে জানানাই তার কারণ।


তবুও ভাবতে হচ্ছে,

এহেন ঘুমন্ত স্বপ্ন পুরীর ছবি কেন জাগে মনে,

কোন অজুহাতে, কিসের ঈশারাতে,

তবেকি কোন দুঃচিন্তা লুকিয়ে আছে মনে।

মনের কি দোষ, স্বপ্ন দেখাই হয়তো কোন রোগের কারণে,

যে রোগের আন্তঃহীন কারণ প্রথিত মনের গভীরে।


বাস্তবতা যখন স্বপ্ন রূপে ধরাদেয়,

তখন কিন্তু নিশ্চিত চিন্তার বিষয় হয়।

মনের দুর্বলতা হয়তো স্বপ্নকে এলো মেল করে দেয়,

মনের ভাবনা গুলি ছন্নছাড়া হয়ে রয়,

ভাবনার বিষয় গুলিও ওলট পালট হয়ে যায়।

এভাবেই বুঝি জীবনের গতি পথ হারায়।

   <---আদ্যনাথ রায় চৌধুরী---->

========================


Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||