1191> || আশিতম স্বাধীনতা || 15/08/2026

   1191> || আশিতম স্বাধীনতা ||     

                    15/08/2026

      <---আদ্যনাথ--->

আজ আশি তম স্বাধীনতা ও দেশভাগের  দিবস।

দেশভাগের দিবস অতি সত্য বটে,

কিন্তু আমরা আজও স্বাধীন কি বটে?

আজ আমরা কৃত্তিম বুদ্ধিমত্তার অধীনে,

কার সাধ্য এই কৃত্তিম বুদ্ধিমত্তা কে উপেক্ষা করতে পারে!

সকাল থেকে রাত্রি 24 ঘটাই যেন নজর বন্ধি,

কৃত্তিম বুদ্ধিমত্তার নজর এড়ানোর আছে কি কোন ফন্দি?

এক বুদ্ধিমত্তা ঘিরে রেখেছে কোটি কোটি মস্তিষ্ক,

পালাবার উপায় খুঁজতে বিজ্ঞানও বুঝি পরাস্ত।

যে বুদ্ধিমত্তা বেঁধে রেখেছে আষ্টে পিষ্ঠে

তার থেকে মুক্তির উপায় কোথায় কে জানে।

আজ আমরা শিশু থেকে বৃদ্ধ সকলেই ব্যস্ত,

কৃত্তিম বুদ্ধিমত্তার হাতে অতিশয় ন্যস্ত।

এ হেন বুদ্ধিমত্তার হাতথেকে মুক্তির উপায় কোথায়,

কে জানে আর কত দিতে হবে জীবনের দান বোধহয়।

বিজ্ঞান নিশ্চই শুভ চেতনার আশীর্বাদ,

সেই বিজ্ঞানই আজ বোধহয় অভিশপ্ত বাদ।

বিজ্ঞান আজ যেন দেওয়া নেওয়ার অভিমন্ত্র,

নানান ভাবে দিচ্ছে জীবন দান,

আবার বহু জীবন কেড়েনিয়ে করছে খান খান।

আবিষ্কার গুলি যদি হয় শুভ চেতনায় যুক্ত

তবেই মানুষ হবে প্রকৃত স্বাধীনও মুক্ত,

নয়তো আরও বিপদে হতে হবে অনুতপ্ত।

  <---আদ্যনাথ রায় চৌধুরী--->

       15/08/2026 সকাল 8:00 am

========================

Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||