1193>|| আজ রক্ষা বন্ধন |

  1193>|| আজ রক্ষা বন্ধন ||

     <---আদ্যনাথ--->

রক্ষা বন্ধন,শুধু নয় ভাবনার বন্ধন,

 ভাই বোনের মন ও হৃদয়ের বন্ধন।

রাখি পূর্ণিমা হিন্দু চান্দ্র বর্ষপঞ্জির শ্রাবণ

পূর্ণিমা,

অতি পবিত্র ও চিরস্বরনীয় পাবন পূর্ণিমা।


দেবতাদের রক্ষা করতে ইন্দ্রের স্ত্রী শচী

বেঁধে ছিলেন তাঁর স্বামীর কবজিতে সুরক্ষার পবিত্র  রাখি (সুতো)।


মহাভারতে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন।

শ্রীকৃষ্ণ তার বিনিময়ে দ্রৌপদী  আজীবন রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন।


মধ্যযুগে মেওয়ারের রানী কর্ণাবতী দেশের রক্ষায় মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়ে তাঁর সহায়তা ও সুরক্ষা প্রার্থনা করেছিলেন।

বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে রাখি উৎসবকে জনপ্রিয় করে তোলেন।


এহেন পবিত্র পূর্ণিমার মূল আচার বোনেরা ভাইদের কবজিতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয়,

ভাইয়েরা বোনকে মিষ্টিমুখ করায় এবং সারাজীবন রক্ষা করার শপথ নেয়।


ভাইয়েরা বোনদের উপহার প্রদান দেয়,

যে উপহার শুধু উপহার নয় এক প্রতিশ্রুতি   তথা অঙ্গীকার।


 তাইতো বার বার বলতে ইচ্ছা হয়::--

জড়ি বাঁধা সুতোয় ভালোবাসার টান,

ভাইয়ের কবজি তে বেঁধে আনন্দের গান।

শ্রাবণের আকাশে মেঘের আনা গোনা,

পানব উৎসবে ভাই বোনের স্নেহের ছোঁয়া।


বোনেরা সদাই স্নেহ মাখা আদরে গড়া,

সেই বোনের হাতে আজ রাখির থালা। 

আদরের ভাইয়ের হাতে পরিয়ে রাখি,

বোনের কোমল হৃদয় ভরে ওঠে খুশি।


রাখি সুরক্ষার এক পবিত্র সুতো,

ভাই বোনের আদর ও সুখের মতো।

স্নেহ ভালোবাসা বিশ্বাসের এই বন্ধন,

চির পবিত্র হোক ভাই ও বোনের জীবন।

 <---আদ্যনাথ রায় চৌধুরী--->

         28/08/2026 শুক্রুবার 

             সকাল 6:20 মিনিট

=======================






Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||