11172>|| চলার ভাবনা ||
11172>|| চলার ভাবনা ||
<---আদ্যনাথ--->
বড় লোকের সাথে একটু তফাৎ রাখতে হয়,
খাল যখন নদীতে মেসে খালের অস্তিত্ব হারায়,
নদী যখন সমুদ্রে মেসে নদী নিজের পথ ও অস্তিত্ব হারায়।
সমানে সমানে বন্ধুত্ব হলে উভয়ের মান বাড়ে।
দুনিয়া আজব বড়, কেউ হারতে চায় না,
হারের মাঝে জিতের আনন্দ কেই সানন্দে নেয় না।
হার জিত জীবনের উঠা পড়া চলতেই থাকে,
জীবনকে সুন্দর অর্থবহ করে তুলতে ধৈর্য ও সহনশীলতা লাগে।
লোভ,অহঙ্কার,ক্রোধ,ও স্বার্থপরতা জীবনকে ধ্বংস করে,
জীবন ক্ষনিকের তবুও লোভের স্বপ্ন ক্রমশ বেড়েই চলে।
বাড়ন্ত লোভ ও অহঙ্কারে ভেঙেছে একান্নবর্তী সংসার,
আজ বয়ঃবৃদ্ধরা সংসারে অহেতুক বোঝার ভার।
বাড়ন্ত বয়ঃবৃদ্ধদের একাকিত্বই হয়ে উঠছে পণ্য,
একাকিত্বতে বাড়ন্ত ভোগ, উপভোভের চরিত্র।
বয়স্কদের যত্ন নেওয়কে কেন্দ্র করে গড়ে উঠছে রকমারি পণ্যের,
ধনী আবাসনগুলি লোভ দেখাচ্ছে লোভনীয় লাইফস্টাইলের।
এভাবেই বয়ঃবৃদ্ধরা হচ্ছে ঘর কুনো,
নানান পরিষেবার জালে বাড়ন্ত রোগ ও একাকিত্ব।
মনকে রাখতে হয় সহজ সরল হাস্যময়,
সব পরিস্থিতিতে হাসতে পারলেই জীবন নীরোগ সুন্দর হয়।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
31/05/2026:: সন্ধ্যা 6:10মিনিট।
========================
Comments
Post a Comment