11171>|| ভাবনার বিশাল জাল ||
11171>|| ভাবনার বিশাল জাল ||
<---আদ্য নাথ--->
মস্তিষ্কই এক বিশাল জালের যন্ত্র,
এক অদৃশ্য জগতের সীমাহীন কর্ম,
এক অন্তহীন জগতের নিত্য নুতন কর্ম,
যেখানে প্রতিটি চিন্তাই অন্য একটি চিন্তার সাথে যুক্ত।
একটি স্মৃতি বা শব্দ থেকে মনের গভীরে শত শত নতুন ধারণার জন্ম হয়।
কত শত অজানা আশঙ্কা, সম্ভাবনা ও লক্ষ্যের রূপরেখা তৈরি হয়।
এ-হেন স্মৃতির জালের মাধ্যমে নিত্য নুতন অনুভূতির সৃষ্টি হয়।
হাসি, কান্না, ভয়, বা আনন্দের মতো কত বিভিন্ন আবেগের জন্ম দেয়।
আবার এই জলের গোলকধাঁধাঁতেই
হারিয়ে যাই,
অহেতুক মানসিক চাপগুলির ভিড়ে,
আষ্টে পৃষ্ঠে ঘিরে মনের শান্তি হারাই।
সময়ে আমরা ভুলে যাই,
মানসিক শান্তি বজায় রাখতে এই বিশাল জালের ভেতরে ইতিবাচক ও প্রয়োজনীয় চিন্তাগুলোকে প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।
সেই টুকু করতে না পারলেই জীবন হবে
দুর্বিষহ।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
31/05/2026::-10:20am
========================
Comments
Post a Comment