11162/1>|| আমার বাংলা +(2)

 

  11162/1>|| আমার বাংলা +(2)
             2>|| কোথা খুজি ঈশ্বর ||
             3>|| জীবন কর্মময় ||
=====================

11162/1>|| আমার বাংলা ||
          <--আদ্যনাথ-->
বাংলা আমার ভাষা,
বাংলা আমার ভালবাসা।
বাংলা আমার মনের সকল আশা,
বাংলা আমার চির সুন্দরের ভরসা।
বাংলা আমার মনের সকল চিন্তা,
বাংলা আমার বিশ্বজনীন ত্রাতা।
বাংলা আমার প্রাণ,
বাংলা আমার প্রকৃতির ঘ্রাণ।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার মায়ের ভালবাসা।
বাংলা আমার কান্না হাসি,
বাংলা আমার পরনের হাসি।
বাংলা আমার সুখ স্বপ্ন,
বাংলা আমার সকল কল্প।
বাংলা আমার আদরের,
বাংলা আমার সকলের।
বাংলা আমার পথের দিশা,
বাংলা আমার আলোর দিশা।
বাংলা আমার সকল শিক্ষা,
বাংলা আমার মায়ের দীক্ষা।
বাংলা আমার মায়ের কোল,
বাংলা আমার আদরের বোল।
বাংলা আমার ভাবনা চিন্তা,
বাংলা আমার মনের চিন্তা।
বাংলা আমার সপ্ন দেখা,
বাংলা আমার প্রানের সখা।
বাংলা আমার ভালোবাসা,
বাংলা আমার অফুরন্ত আশা।
বাংলা আমার পথ চলা,
বাংলা আমার কথা বলা।
বাংলা আমার প্রেমের সকল কাহিনী,
বাংলা আমার মনের গহনে প্রেমযামিনী।
বাংলা আমার মনের গহীন কোণে,
বাংলা আমার  সুখস্মৃতির  প্রতি ক্ষণে।
বাংলা আমার সুরের মূর্ছনা,
বাংলা আমার প্রাণের সান্ত্বনা।
বাংলা আমার স্বপ্ন দেখা রোজ,
বাংলা আমার মায়ের আঁচলের খোঁজ।
বাংলা আমার সকল গানের সুর,
বাংলা আমার একান্ত মনের সুর।
বাংলা আমার  প্রানের নদী গঙ্গা,
বাংলা আমার একান্ত প্রাণের ভাবনা।
বাংলার নদী দামোদর,গঙ্গা,তিস্তা,তোর্ষা,
জলঢাকা, অজয় ,মহানন্দা,ময়ূরাক্ষী,
বাংলার বায়ু, বাংলার জল, বাংলার আকাশ, মাটি, বাংলার জীবনের সাক্ষী।
  <--আদ্যনাথ রায় চৌধুরী-->
       24/03/2026 সকাল 7:20
=======================

   2>|| কোথা খুজি ঈশ্বর ||
    <----আদ্যনাথ--->
খুঁজে মরি ঈশ্বর কোথা পাই,
সকলে বলে সর্ব জীবেই ঈশ্বর ভবঃ,
আমিতো দেখিনা কোন প্রতিবিম্ব,
নাপাই কোন দিশা কোন ভাবনার স্বপ্ন।

কি লোভে ওরা ছোটে দেশ হতে দেশান্তর,
আমিতো বুঝিনা ওদের সাথে আমার কোন অন্তর।
বুঝি পোশাকে থাকেবা কিছু অন্তর,
ওনারা রঙিন আর আমি সাধারণ।

নিয়মিত পূজা ধ্যান ওনাদের পুঁজি,
আমি মনে মনে সর্বক্ষণ ঈশ্বরকে খুঁজি।
অন্য কোন ভেদা ভেদ আছে বুঝি অন্তরে
আমার নাই কোন অনুভব  মনের গভীরে।

প্রত্যন্ত গ্রামে, হাটে, বাজারে দেখি কত অসহায়,
কত দরিদ্র অসহায়,ঘুরে বেড়ায় পেটের দায়।
কোথাও পাইনি ঈশ্বরের খোঁজ হেথায় হোথায়,
মনের ভাবনা পূরণে ঘুরে বেড়াই আজথায়।

ঘুরিলাম কত মঠ মিশন আশ্রম, সাধুর ঠিকানা,
যৌবন কালেই মিটে ছিল দীক্ষার বাসনা।
পেয়েছি কত সাধু শান্তর সাক্ষাৎ তার নাই  অন্ত,
তবুও খুঁজে পাইনি মনের চাহিদার কোন দিগন্ত।

গুরুজীরা বলেছেন "তেরা সব হোঙ্গে,
ঈশ্বর হায় তেরা সাথ",
আমি তো বুঝিনি, পাইনি কোন আশার পথ।
আজও খুঁজে চলেছি ঈশ্বরের ঠিকানা,
আজকাল মঠ মন্দির নয় খুঁজি প্রত্যন্ত মানুষের ঠিকানা।

জানিনা বুঝিনা কেমনে এই জীবনসিন্ধু হবে পার,
পথের সন্ধানে কত পথ একলা ভ্রমেছি বার বার।
তবুও আছে আশা কিছু ভালোবাসা,
দিতে চাই ওই হত দরিদ্র মানুষগুলোকে বেঁচে থাকার একটু আশা।

জানিনা ঈশ্বর কোথায় আছেন,
শুধু প্রার্থনা সকলের যেন মঙ্গল করেন।
যারা আছেন অসহায় যেন হতে পারি
ওদের সহায়,
এই জীবনে এইটুকু চাহিদাই যেন পূর্ন হয়।
     <----আদ্যনাথ রায় চৌধুরী---->
          21/03/2026::সকাল 06:30
=======================

3>|| জীবন কর্মময় ||
    <---আদ্যনাথ--->
রাতের ফুল কি জানতে পারে,
সকালে সে কোথায় স্থান পাবে,
কোন মন্দিরে নাকি কবরে,
প্রেমিকার খোঁপায়, নাকি অযথায় পথের ধরে।

জীবন জেমন চলছে চলতে দিতে হয়,
মুখে হাসি টুকু যেন সর্বদা রয়।
জীবন তো ক্ষনিকের তরে,
যতদিন বাঁচা আনন্দে বাঁচতে হবে।

এই জীবন ফুরিয়ে যাবে জবে,
এই আনন্দ সুখ আর কি পাবে?
পরজন্ম কে দেখেছে, কোথায় কি হবে,
বর্তমানকেই আনন্দে ভোগ করতে হবে।

জীবনে চলার পথ সুন্দর করতে,
সহনশীল ও নম্র তো হতেই হবে।
দিন শেষে সূর্যও ঝুকে পরে পশ্চিম আকাশে,
সন্ধ্যায় চাঁদের উদয়ের কালে।

সহনশীলতা, নম্রতা মানুষের শ্রেষ্ঠত্বের পরিচয়,
সমাজে শ্রেষ্ঠ হবার জন্য নম্র হতে হয়।
অহংকার, ক্রোধ জীবনকে ধ্বংস করে,
একটু হাসি ও ভালোবাসা জীবনকে ধন্য করে।

কাল নয়, পরশু নয়, এক্ষুণিই শ্রেষ্ঠ সময়,
যেকাজ করতে হবে তৎক্ষনাৎ করতে হয়।
ফেলেরাখা কাজ অপূর্নই রয়ে যায়,
সময় ও নদীর স্রোত সর্বদা বয়ে যায়।

ফেলেআস ক্ষণ আর ফিরে আসে না,
জীবনের সর্বস্ব দিয়েও সময়কে ফিরে পাওয়া যায় না।
সময় বড়ই মূল্যবান কোন অর্থেই কেন যায় না,
জীবনের এই ক্ষণ চলে গেলে আর ফিরে আসবে না।

কার্য কর মন প্রাণ একাগ্রতার সাথে,
কর্ম করার সময় মুখে হাসি যেন থাকে।
জীবন অর্থেই কর্মের পরাকাষ্ঠা,
শ্রেষ্ঠ জীবন স্বার্থপরতা হীন কর্মেনিষ্ঠা।
    <----আদ্যনাথ রায় চৌধুরী---->
           19/03/2026::সন্ধ্যা 7:45মি।
=======================



Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||