11164/1> || ডিজিটাল বোঝা+2 ||
11164/1> || ডিজিটাল বোঝা+2 ||
2>|| চিন্তার বোঝাতে জীবন ক্লান্ত ||
3> || চিন্তার বোঝা ||
=========================
11164/1> || ডিজিটাল বোঝা ||
<---আদ্যনাথ--->
এই ভুবনে সব থেকে বড় বোঝা
চিন্তার বোঝা।
হায়রে বোঝা,বোঝার বোঝা,
কোন বোঝার ওজন বেশি,
সেটাই মুস্কিল বোঝা।
বোঝা যত ভারিই হোক,
নাবিয়ে দিলেই হাল্কা হওয়া যায়।
ডিজিটাল যুগে গভীর চিন্তার বোঝা,
সহজে নাবানো যায় না সে বোঝা।
ইন্টারনেট,স্যাটেলাইটে ভর করে,
চিন্তার বোঝাই মানুষকে পঙ্গু করে।
চিন্তার বোঝা যেন রিমোট মাথায়,
কুঁড়ে কুঁড়ে তিলে তিলে খায়।
ডিজিটাল যুগে ইন্টারনেটের বোঝা,
বুঝেছি সে ভীষণ এক বিটকেল বোঝা।
দিনশেষে যদি বাঁধায় গন্ডগোল,
সেই এক ডেটা গোলেই বিশ্ব মানব পাগল।
জগতে সত্যই আছেন কিছু বাহাদুর,
যারা অবশ্যই জানেন গন্ডগোলের দস্তুর।
মেধা তালিকাও আজ ভিড়ের বোঝা,
এমন বোঝার বোঝাও হয়তো বোঝা।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
===================
=================
2>|| চিন্তার বোঝাতে জীবন ক্লান্ত ||
<---আদ্যনাথ--->
চিন্তার বোঝায় জীবন অতিষ্ঠ প্রায়,
এবোঝার বোঝা হতে মুক্তি কোথায়।
যেবোঝা বসেজায় মাথার ঘিলুতে,
সে বোঝা সরানো যায় কি সহজেতে?
চিন্তার বোঝার আছে শুরু, নাই অন্ত,
নাই বুঝি কোন অন্ত দিক দিগন্ত।
পাগল খোঁজে মনের আকুল প্রান্ত,
যত খোঁজে শেষে উজান বয়ে ক্ষান্ত।
চিন্তাই ভারি বোঝা সংসার মাঝে,
এক পাগল আর এককে খোঁজে,
সবেমিলে পঞ্চমুন্ডি বেল তলায় গেলে,
জগতের ঘানি টানে তিন জন মিলে।
কর্মের জন্য কর্ম করাই ধর্ম,
কর্ম হয়তো কু-কর্ম অথবা সু-কর্ম,
কর্ম আর কু-কর্ম, কর্মের বোঝাও কর্ম,
যে বোঝার, বোঝ বোঝে না, সেও মত্ত পাগলের কর্ম।
চিন্তার বোঝায় যে হয়েছে পাগল,
তার চিন্তায় প্রকৃতিতেও গন্ডগোল।
প্রকৃতি সুন্দর পলিউশনে বিভ্রান্ত,
মানুষের কৃত ক্রমেই প্রকৃতি অশান্ত।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
28/03/2026::সন্ধ্যা 7:20
=====================
3> || চিন্তার বোঝা ||
<---আদ্যনাথ--->
চিন্তার বোঝা ভয়ানক ভারী,
এখানে চলেনা কোন জারি জুড়ী,
এ বোঝা চিন্তার অধিক ভারী,
এ-বোঝার আছে ভাব রকমারি।
এই পাগল মন ছুটে চলে তখন,
নিরালায় চিন্তা মুক্ত যখন।
ভ্রমে মরি অখিল ভুবনে,
জন্ম মৃত্যুর শৃঙ্খল বন্ধনে।
ওরে অভাগা কোথা জাবি ওরে,
মুক্তি মুক্তি মুক্তি কোথা ওরে,
মুক্তির দুয়ার রুদ্ধ যে আজ,
অলীক চিন্তার বোঝা বয়ে।
এক চিন্তায় বিশ্ব পাগল,
অলীক চিন্তার ঘোরে।
স্বর্গ মর্ত পাতাল খোঁজে,
মিথ্যা চিন্তার বোঝা বয়ে।
মন চলে নিজের দিশায় একান্ত,
চিন্তার বোঝা বয়ে দিনশেষে ক্লান্ত।
চিন্তার বোঝা বড়ই কঠিন বিভ্রান্ত,
পাগল মন খুঁজে চলে অবিশ্রান্ত।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
Comments
Post a Comment