11159/1>|| জীবন কর্ম ময় ,+3||
11159/1>|| জীবন কর্ম ময় +3 |
2>|| নুতন কিছু করো ||
3>|| ভাবনার যাতনা ||
4 >|| পরশমনি ||
=========================
11159/1>|| জীবন কর্ম ময় ||
<--আদ্যনাথ-->
জীবন কর্ম ময়,
কর্ম ছড়া জীবন কেমনে রয়,
জীবন মানেই কর্মের স্রোত বয়,
কর্ম তো করতেই হবে,কর্মই বেঁচে রয়।
জীবন এগিয়ে যাবে,
কর্ম করেই বাঁচতে হবে,
কর্মই ধর্ম, জীবন এগিয়ে চলে,
কর্ম বিহনে জীবন কেঁদেই মরে।
জীবন কর্ম ময়,
কর্ম ছাড়া কি বেঁচে থাকা যায়!
জীবন যখন কর্ম খোঁজে,
কর্ম বোধহয় মনে মনে হাসে।
জীবন কর্মকে শ্রদ্ধা করলে,
কর্মও জীবনকে উচিত স্থান দেয়।
কর্ম ও জীবন একে অপরের জন্য ব্যাকুল রয়,
কর্মে নিষ্ঠা থাকলে জীবন প্রতিষ্ঠা পায়।
শুভ কর্মে জীবন সুন্দর হয়,
কু-কর্মে জীবনে দুঃখ ভরে রয়,
তাইতো সুখ দুঃখ নিজের কর্ম ফল,
যেমন কর্ম তেমনি প্রাপ্ত হবে ফল।
কর্ম করতে হবে নিজের মতন করে,
কর্মে ফাঁকি দিলে জীবনটাই ফাঁকি হবে।
কর্ম করতে হবে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে,
কর্ম করতে হবে নুতন কিছু ভাবনা নিয়ে।
নূতনই এগিয়ে চলে পুরাতন পিছে রয়,
পুরাতনের সিঁড়ি বেয়ে নুতন এগিয়ে যায়।
তাই নুতন ভাবনা ভাবলে, নুতন কিছু করলে,
জীবন তো সুন্দর হয়ে এগিয়ে যাবে।
চলবে পড়বে ভাঙ্গবে,তবেই নুতন গড়বে,
দেখবে শুনবে ভাববে, তবেই নুতন গড়বে।
পরীক্ষা নিরীক্ষা এভাবেই জীবন গড়া,
জীবনে এগিয়ে যেতে নুতন কিছু করা।
সর্ব শক্তি নিজের অন্তরেই আছে,
একটু শুভ চিন্তায় তাকে খুঁজে নিতে হবে,
নিজেকে জানলেই সকল জানা হবে,
প্রকৃতির মাঝে শ্রেষ্ঠ কর্মটি খুঁজে নিতে হবে।
শ্রেষ্ঠত্ব এক দিনে খোঁজা যায় না,
ধৈর্য,শৌর্য, শান্ত, একনিষ্ঠতাই শ্রেষ্ঠত্বের চাবি কাঠি।
কর্মই মানুষকে শ্রেষ্ঠ করে, একনিষ্ঠতা পথ দেখায়,
চরিত্র জীবনকে মহান করে উচিত আসন দেয়।
জীবন সুন্দর তখনই যখন কর্ম সুন্দর হয়,
কর্ম ও জীবন একে অপরকে মর্যাদা দেয়।
কর্ম করতে হবে নুতন কিছু করতে হবে,
তবেই জীবন সুন্দর রূপে প্রতিষ্ঠিত হবে।
কর্ম ও জীবন একে অপরের জন্য,
কর্ম সুন্দর হলে তবেই হবে মান্য।
কর্ম ও মান জীবনের শ্রেষ্ঠ ধর্ম,
জীবনে নুতন কিছু করতে হবে।
জীবন সুন্দর শ্রেষ্ঠ আসন চায়,
নিজের কর্ম নিজেকেই খুঁজে নিতে হয়।
প্রকৃতির মাঝে কর্মের অভাব নাই,
কর্মটি একটু নুতন রূপে সুন্দর হওয়া চাই।
<---আদ্য নাথ রায় চৌধুরী---->
12/03/2026:: 8:45 am
======================
2>|| নুতন কিছু করো ||
<---আদ্যনাথ---->
নুতন কিছু করো,
একটা নুতন কিছু করো,
যেমন ইচ্ছা চলো যেমন খুশি করো,
একটা নুতন কিছু করো।
চলতে হবে উল্টো পথে চলো,
হাত ভাঙ্গ, পা ভাঙ্গ,মাথা ভাঙ্গ,উল্টে মরো,
তবুও একটা কিছু করো,
একটা নুতন কিছু করো।
নিজেকে একটু জানো,
না হয় নিজেকেই বার বার প্রশ্ন করো,
কেকি বললো তোয়াক্কা না করো,
একটা নুতন কিছু করো।
নুতন করে ভাবো,
একটু হলেও নুতন ভাবনা ভাবো,
পানা পুকুরে ডুব দিয়ে সমুদ্রে গিয়ে ওঠো,
একটা নুতন কিছু করো।
যা করবে নিজের মতন করো,
ভ্রান্তি আসলেই অন্তরকে জিজ্ঞাসা করো,
তোমার সাথে কেউ থাকবেনা জেনো,
একলা নুতন পথে চলো,
তুমি একলাই নিজের পথে চলো,
বাপ, মা,বন্ধু বান্ধব, সাথে কেউ থাকবেনা জেনো,
একলা নিজের মতন নিজের পথে চলো,
একটা নুতন কিছু করো।
নিজের ইচ্ছায় নিজের ঠিকানার এগিয়ে চলো,
একটু হলেও নুতন ভাবনা ভাবো,
অজানা পথে নিজেকে হারিয়ে নুতন চিন্তা করো,
একটা নুতন কিছু করো।
ভয় পেয়ে পালাবার উপায় যে নাই,
নুতন কিছু করোরে ভাই নুতন কিছু করো।
নিজেকে একবার খোঁজো,
একটা নুতন কিছু করো।
হাত আছে তার পা নাই,
মাথা আছে তার মুন্ড নাই,
রোগ আছে কিন্তু ওষুধ নাই,তাই নুতন কিছু করা চাই,
একটা নুতন কিছু করো।
যা করবে ভেবে করবে,
বুকে হাত রেখে হৃদয় কে জিজ্ঞাসা করো,
হৃদয়ই একমাত্র সাথে রবে,
নুতন কিছু করতে হবে।
জীবনকে খুঁজে পেতে হবে,
তুমিই পারবে, তোমার অন্তরে সে আছে,
তাকে খুঁজে পেতে হবে,
নুতন কিছু করতে হবে।
নুতন কিছু করতে হবে,
তবেইতো লোকে চিনবে,
একটু হলেও নুতন ভাবে নিজের পথে চলো,
একটা নুতন কিছু করো।
<---আদ্যনাথ রায় চৌধুরী---->
11/03/2026::মধ্যরাত্রি 01:18:10
=====================
3>|| ভাবনার যাতনা ||
<---আদ্যনাথ--->
জীবনের অনেক কিছুই ভোলা যায় না,
ভোলা যায়না কিছু মানুষকে,
মনের কোণে থাকা কোন গোপন সত্যকে,
ভালো বেশে আদরের কোন শিশুকে।
লেজ নাড়া ওই পশুটিকে।
সবুজ পাতার ফাঁকে ওই পাখিটিকে।
শরতের নীল আকাশে ভেসে চলা ওই মেঘকে।
পথের ধারে শরতের ওই কাশ ফুলকে।
অসহায় শিশুটির চোখের জল কে,
ভালোবেসে শিশুর মিষ্টি হাসিকে,
মায়ের কোলে ঘুমন্ত শিশুটিকে,
মায়ের আদরের কর্মব্যস্ত হাত দুটি কে।
কাশফুল মানেই স্বপ্নভরা শুভ্র প্রহর, বাতাসে পুজোর গন্ধে মোড়া সন্ধ্যা,
একটু আদর একটু প্রেমের স্পর্শ,
এসব কি ভোলা সহজ?
আর সহজ নয় বলেই একটু খানি,
আদরের পরশ মাখা হাতছানি।
এভাবেই জীবনের আনন্দ হরষ,
কি ছিল কি নেই হিসাবেই কাটে বছর।
মন ভুলতে চায় অনেক কিছু,
ভাবনা গুলি ভাবায় অনেক কিছু।
ভাবনার অবশ্যই তেমন নাই কিছু,
তবুও ভবনার ছায়া চলে পিছু পিছু।
কিছু ভুলে যাওয়া, কিছু মনে রাখা,
কিছু মনের গভীরে নিরালায় থাকা।
এভাবেই একলা কিছু স্বপ্ন দেখা,
কিছু ভাবনা, গোপনে লুকিয়ে রাখা।
তবুও কিছু ভুলে থাকা সম্ভব হয় না,
সেগুলি গোপন থাকতেও চায় না,
মনের কথা সকলকে বলাও যায় না,
কিছু অদ্ভুত, মন থেকে মোছা যায় না।
আসলে মনটারই আছে রকমারী বায়না,
ভাবনা গুলি ঠিক গুছিয়ে ভাবা যায় না।
মনেহয় ভাবনা গুলিই ওলট পালট ভাবনা,
যা যেমন আছে ঠিক তেমনি থাক না।
মুশকিল হোল ভাবনায় বাড়ে ভাবনা,
অধিক ভাবনায় বাড়ে নানান যাতনা।
যাতনা গুলিও মন থেকে ভোলা যায় না,
কে জানে কোন যাতনার বাড়ন্ত বেদনা।
এমন তর জীবন ঠিক ঠাক চলেনা,
তাই বুঝি ভাবনায় ধামা চাপার ভাবনা।
আসলে জীবন অনেক কিছুই ভোলে না,
এই না ভোলা গুলিই বাড়ায় যাতনা।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
25/03/2026:সকাল 8:02:14
=======================
4 >|| পরশমনি ||
<---আদ্যনাথ--->
পরশমনির পরশ যদি লাগে মনে,
শিহরণ জাগে শয়নে জাগরণে সর্ব ক্ষণে,
মনির স্নিগ্ধ আলোর ঝলক ক্ষণে ক্ষণে,
শিহরণ কম্পন অনুভব হয় স্বপনে।
বিব্রত মনে বাড়ন্ত আকুলতার স্রোত,
পাগল প্রায় দিবা রাত্র ব্যাকুল ক্রোধ।
প্রেয়সীর ঈসারা প্রেমের আদর আহ্বান,
মন উচাটন, সহিতে নারী বিরহ বেদন।
আজ না সহিলে বাড়িবে হৃদয়ের জ্বালা,
ওই মুখমন্ডলেও পরিবে তার ছায়া।
লুকাইবে কেমনে প্রেমের আকুলিবিকুলি,
ভাবনার সাগরে দৃশ্যপট বিলাইছে সকলি।
কে অলীক কে স্বপ্ন বুঝিতে অক্ষম মন,
কে সুন্দর কে বহুরূপী বেশে সর্বক্ষণ,
মহানুভব হলেও কপট মনের কটাক্ষ রয়,
সকল বুঝেও জ্ঞানী নীরবে কথা কয়।
জগতে মানুষ সত্য,তাহার উপরে নাই,
জ্ঞান,বুদ্ধিই তার শ্রেষ্ঠত্বের দাবী জানায়।
চালাকির দ্বারা কোন মহৎ কাজ নাহি হয়।
মানুষ নিজের দোষেই নরকে স্থান পায়।
মানুষের বুদ্ধিমত্তাই তাকে মহান করে,
সততাই মানুষকে শ্রেষ্ঠ আসন দান করে।
আত্মবিশ্বাসের শক্তিতেই মানুষ শক্তি মান হয়,
ভালোবাসা মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয়।
জগৎ আনন্দ ময় যার মনে যা লয়,
কর্ম ফলই মানুষকে তাঁর সম্মান দেয়।
শুভ কর্মের ফল সর্বদা সুন্দর হয়,
অসৎ কর্মের ফল দুঃখই এনে দেয়।
জীবন যুদ্ধে জয়ী হতে আত্মবিশ্বাসই প্রধান অস্ত্র,
জীবনে সফলতার মন্ত্র একনিষ্ঠতাই সত্য।
জীবন ক্ষণিকের, কর্মের বিস্তার বহুদূর,
অলসতাই করে জীবনের লক্ষ্য ভণ্ডুল।
কি লাভ হবে পেয়ে পরশমনি,
যদি নাই থাকে আত্মবিশ্বসের হৃদয় খানি।
জীবন ধন্য হয় নিজের শুভকর্ম ফলে,
কর্মে অগ্রগতি সততা ও আত্মবিশ্বাসের গুণে।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
25/03/2026:: রাত্রি 01:40:17
=====================
Comments
Post a Comment