11165>|| প্রার্থনা সংগীত+ জপেই সিদ্ধি ||
11165>|| প্রার্থনা সংগীত ||
2>|| জপেই সিদ্ধি::---||
==============================
11165>|| প্রার্থনা সংগীত ||
<---আদ্যনাথ--->
মন প্রাণ ও ভাবনায় প্লাবিত হউক,
যুগশ্রেষ্ঠ রামকৃষ্ণ সারদা নাম,
জীবনের প্রতি পদে উচ্চারিত হউক,
রামকৃষ্ণ বিবেকানন্দ নাম।
ক্লান্ত তৃষিত অসহায় কত দুঃখী জন,
তোমার করুণায় তৃপ্তহউক সকল মন,
অন্ধকারে তুমি দেখাও আলোর ধাম,
জাগ্ৰত হউক তোমার মোহন ঠাম।
মন প্রাণ ও ভাবনায় প্লাবিত হউক,
যুগশ্রেষ্ঠ রামকৃষ্ণ সারদা নাম,
জীবনের প্রতি পদে উচ্চারিত হউক,
রামকৃষ্ণ বিবেকানন্দ নাম।
মর্তের মাটিতে নেমেআসুক স্বর্গ,
হে যুগাবতার সকলকে কর ধন্য,
দিকে দিকে আজ লুন্ঠিত হিয়া,
মাগিছে তোমার অশেষ করুণা কৃপা।
জীবনের প্রতিটি ছন্দে স্পন্দিত হউক,
যুগাবতার রামকৃষ্ণ সারদা নাম,
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ নাম,
হৃদয় মাঝে মাতৃ রূপে মা সারদা নাম।
ধন্য করো হে ঠাকুর আশীষ করো দান,
ধরা মাঝে আজ শত শত আকুল প্রাণ,
দিকে দিকে দুঃখী অসহায় অজস্র প্রাণ,
তুমি না করিলে, কি ভাবে হবে উদ্ধার ত্রাণ।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
06/04/2026 ::--সন্ধ্যা 07:30
=======================
2>|| জপেই সিদ্ধি::---||
<---আদ্যনাথ--->
মনকে করতে পবিত্র-
জপেই সিদ্ধি নির্ঘাৎ জানিও।
"মা" বলেছেন "জপাৎ সিদ্ধি"
জপেই দেহ মনে হবে শ্রী বৃদ্ধি।
জপ-ই শ্রেষ্ঠ সহজ পথ কলি যুগে,
যে পথে খুঁজে পাওয়াজায় নিজেকে,
নিজেকে জানলেই সব জানা হয়,
সমগ্র ব্রহ্মান্ডই এই শরীর মাঝে রয়।
ব্রহ্ম জখন কল্পতরু মানুষের কল্যাণে,
ব্রহ্মে ব্রহ্ম মিলন হয়েছিল দক্ষিণেশ্বরে
ভবতারিণী ছিলেন সাক্ষী সাকার রূপে,
আর তথায় ছিলেন ব্রহ্ম নিরাকার রূপে।
নিরাকার ব্রহ্ম, যিনি গুণাতীত ও অব্যক্ত,
শ্রীরামকৃষ্ণের মতে, সকল ভক্তিই শাক্ত।
কিলাভ শাক্ত,শিব,আমিষ,নিরামিষ ভেবে,
বিশ্বাসেই সর্বত্র ঈশ্বরের সাক্ষাৎ মেলে।
ঈশ্বর সাকার না নিরাকার কি লাভ ভেবে,
উভয় রূপেই হয় সাক্ষাৎ ভক্তির সাগরে ডুবদিলে।
সাকার-নিরাকার তর্কে সময় বয়ে যায়,
ভক্তির সাগরে ভক্ত ভেদাভেদ ভুলে যায়।
কে ভক্ত, কে নাস্তিক হিসাব রাখে কে,
হিসাবের খোঁজ নিতে ভুলে যায় সময় কে।
সময় ই বলবান জীবনের সকল হিসাবে,
যে সময় বয়েযায় তাকে ফেরাতে পরে কে।
জীবন বড়ই কঠিন সহজকে না জানলে,
সহজ পথটি আছেকাছে খুঁজতে জানলে।
সহজ কে জটিল করা মানুষের ধর্ম,
যতক্ষণ না জানে চেনে পরিবেশের ধর্ম।
<----আদ্যনাথ রায় চৌধুরী:::------>
23/04/2026::-05:30 সোমবার সন্ধ্যা।
======================
Comments
Post a Comment