1199>|| মৃত্যুই ধ্রুব ||

 1199>|| মৃত্যুই ধ্রুব ||

     <----আদ্যনাথ----->

জীবনে অনেক কিছুই চাইলেই হয়তো পাওয়া যায়,

কিন্তু মৃত্যুকে চাইলেও পাওয়া কি যায়?

জানিনা কিভাবে মৃত্যু আসে যায়,

যার আসে সে তো হঠাৎ করে চলে যায়।


তবে মৃত্যুই কি এক মাত্র অলীক দুর্লভ!

তাই বুঝি কেউ চায়না মৃত্যুকে আদরে।

প্রেম যেমন ধ্রুব, মৃত্যু ও নিশ্চিত সত্য,

যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য।


তবে জীবনে অনিবার্য যে,

তাকে পাওয়া যায় না কেন সহজে।

প্রকৃতির এমন খেলায় মানুষ দিশাহারা,

তবুও মানুষের বাড়ন্ত লোভ লালসা।


মৃত্যু তো অপ্রত্যাশিতভাবে চলে আসে,

সৌভাগ্য, সুযোগ সেও তো হঠাৎ আসে,

দৈবযোগের মতন মৃত্য ও হঠাৎ আসে,

কিন্তু মৃত্যু আকাশকুসুম না হলেও আসে।


মৃত্যু,নিশ্চিৎ এক জীবনের অবসান,

ভাবনা মৃত্যু হয়তো মরীচিকার সমান,

ইহজীবন ছেড়ে পর জীবনে বেশি সুখ আরাম,

কে জানে মৃত্যু কি সত্য নুতন সুখের 

আহ্বান?

 

একদিন তো যেতেই হবে সব ফেলে রেখে,

তথাপি লোভ লালসা হিংসাকে মনে রাখে।

প্রকৃতির এমন আজব খেলায় জগৎ এগিয়ে চলে,

বুদ্ধিমান হয়েও মানুষ চিরকাল জর্জরিত অহংকারের জালে।

    <----আদ্যনাথ রায় চৌধুরী---->

                  30/09/2026

=======================


Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||