1196 || জীবন কি শুধুই চাওয়ার ||
1196 || জীবন কি শুধুই চাওয়ার ||
<-----আদ্যনাথ----->
কে বলে জীবন শুধুই চাওয়ার!
চাওয়ার থেকে দানেই আনন্দ অধিক।
দান যদি হয় নিঃস্বার্থ, সামান্য হলেও মূল্যবান,
সামান্য দানেই হয়তো কারুর জীবন হবে দান।
চাওয়ার থেকে দেওয়া ভালো
যদি লোভ ও অহংকার না থাকে,
চাওয়ার কোন শেষ নাই এই সংসারে,
জীবনে সুখী সে, যার সামান্যতে মন ভরে।
জীবনে সবকিছু চাইতে নেই,
একটু শান্তি পেলেই সব পাওয়া হয়।
বেশি কিছু চাইলে জীবন অস্থির হয়,
অতিরিক্ত আশা বেদনা দায়ক হয়।
নিজের মনের শান্তিরই গুরুত্ব অধিক,
ভাবনার শ্রেষ্ঠ ভাবনা মনের সন্তুষ্টি সঠিক।
জীবন নিতান্ত ক্ষনিকের তরে,
শান্তিতে দিনযাপনই প্রকৃত আনন্দের।
যেখানে মিথ্যার অহংকার,
সেখান থেকে দূরে থাকাই দরকার।
ভালোবাসা সামান্য পেলেও
তার গুরুত্ব অসীম জেনো।
জীবন সুন্দর তাই উপভোগ করাই জরুরি,
যতদিন আয়ু সর্বদা সৎ কর্ম করাই জরুরি।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
========================
Comments
Post a Comment