1200> ★ || শারদ শুভেচ্ছা || 2026


1200>★ ||  শারদ শুভেচ্ছা  || 2026

               <----আদ্যনাথ---->

ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে

 অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ


  জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং   

  জগদগুরুম।

  পাদপদ্মে তয়ােঃ শ্রিত্বা প্রণমামি মহুর্মুহুঃ ॥


শারদীয়া বিজয়া সম্মিলনী উপলক্ষ্যে 

উপস্থিত শুভানুধ্যায়ী-সকলকে জানাই 

আমার আন্তরিক প্রীতি,শুভেচ্ছা 

ও নমস্কার:---


বিজয়া' শব্দের শাব্দিক অর্থ হলো বিশেষ জয় বা বিজয়। আর বিজয়া দশমী অর্থ দেবী দুর্গার অসুর রুপি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের দিন।


আজ আমি আমার চিন্তা একটু আপনাদের সাথে ভাগ করার ইচ্ছায় কিছু বলতে চাইছি:::-----


প্রকৃত অর্থে 

বিজয়াতে মায়ের হয়না বিসর্জন,

চোখের জলে কাজল মোছার মতন হয় নিরঞ্জন।

বিদায়ের ক্ষণে মাকে( মায়ের কানে কানে) 

আবার আসবার জন্য করতে হয় নিবেদন।

এমনইতো আমাদের পুজোর রীতি ও নীতির প্রকরণ।


কেমন করে হবে মায়ের বিসর্জন,

মা আমাদের হৃদয়ে আছেন সর্বক্ষণ।

শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছেন

এই চারদিন মা মন্ডপে বসে পুজো নিয়েছেন,

আজ বিজয়ার দিন থেকে মা আমাদের অন্তরে বসে পুজো নেবেন।


তাইতো মা আছেন সর্বক্ষণ আমাদের হৃদয় মাঝে,

আজথেকে বৎসর ভর মায়ের চিন্তা করবো সকাল সাঁঝে।

মা আছেন তাই আমরা আছি এই ভুবন মাঝে,

মা এর আশীষ বর্ষিত হয়েছে বিশ্ব ভুবন মাঝে।


    মা ফিরে গেলেন কৈলাসে,

 তাই আবার একবার মা মহামায়াকে স্বরণ করি::--

  "দশকরধারিনি শঙ্করি শুভদে,

  হরি-হর-বিধিনুত-মঙ্গল-বরদে।

  জয় জগদীশ্বরি শাম্ভবি বিমলে,

  মম নতিরেষা তব পদকমলে।।"


দশমীর শুভক্ষণে দেবী দুর্গা, 

মহামায়া কৈলাসে দিলেন পাড়ি, 

আমরা এমন দিনেই ভক্তি ভরে 

‘বিজয়া দশমীর' আনন্দে মাতি।


'প্রাধানিক রহস্য’ গ্রন্থে স্পষ্টই বলা হয়েছে

 ‘নিরাকারা চ সাকারা সৈব...।’

অর্থাৎ যিনি নিরাকার, তিনিই সাকার।

দেবী সাকার রূপে মর্ত্যে পূজা গ্রহণ করেছেন, 

তারপর নিরাকার রূপে ফিরে গেলেন কৈলাসে।

অর্থাৎ সন্তানের সঙ্গে তাঁর বিচ্ছেদ নয়।

মা-সন্তানের চিরমিলনের এই শাস্ত্রীয় তত্ত্বই 

প্রাঞ্জলভাবে আমাদেরবুঝিয়ে দিয়েছিলেন  

ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব।

তাইত বিজয়া দশমী,দশেরা ও দীপাবলি,

আমাদের হৃদয়ের উৎসব বলে মানি।


রত্নমণ্ডিত দশ ভুজ-দশ দিক্-দশ দিকে

 প্রসারিত তাহাতে নানা আয়ুধরূপে 

নানা শক্তি শোভিত; পদতলে 

শত্রু-বিমৰ্দ্দিত, বীরজন কেশরী

 শত্রুনিষ্পীড়নে নিযুক্ত !... 

 দিগ্‌ভুজা,নানা প্রহরণপ্রহারিণী, 

শত্রুমদ্দিনী, বীরেন্দ্রপৃষ্ঠবিহারিণী-

দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, 

বামে বিদ্যাবিজ্ঞানমূর্তিময়ী, 

সঙ্গে বলরূপী কার্তিকেয়, 

কার্যসিদ্ধিরূপী গণেশ... 

সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম-

মন প্রাণভরে আমরা মাকে ডাকলাম::--


ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে |

শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়নি নমোহস্তুতে||

 অসংখ্যসন্তানকুল পালিকে! ধৰ্ম্ম, অর্থ,

 সুখ, দুঃখদায়িকে! 

'মা' আমার 'মা' আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর! 


বিল্বমূলে জেগেছিলেন কৈলাসবাসিনী। 

সর্বশক্তি রুপিনি আলোর আলো।  

সকল শুভ-অশুভ তাঁরই রূপ, 

তবুও তাঁর দশ প্রহরণ ধ্বংস করুক,

সমগ্র বিশ্বপ্রকৃতির  সকল অশুভ চেতনাকে; 

 তাঁর জ্ঞানজ্যোতি ছিন্নভিন্ন করুক,

 সব ভ্রান্তি, মোহ, অন্যায়, অপ্রেম কে। 


নিখিল মাধুর্যের আশ্রয় বিশ্বজননীকে 

আবাহন করে যেন নির্মূল করে দিতে পারি কঠোরতা, নিষ্ঠুরতা। 

কামনা করি নিরাময় হোক সকলের 

দেহের মনের সকল ক্ষত,মলিনতা।


প্রপন্নাতিহারিণী দেবী সকলের সর্বাঙ্গীণ 

কল্যাণ করুন, এই প্রার্থনা করি।


শারদ জ্যোৎস্নামৌলি মালিনী, 

শরদিন্দু-নিভাননা, অসুর-দর্প-খর্ব-কারিণী

মহাশক্তি, চৈতন্যরূপিণী জ্যোতির্ময়ী,

আজ আমাদের হৃদয়-পাদপীঠে দয়াময়ী,

তাঁর অলক্তরাগরঞ্জিত পা দু-খানি রেখে 

বলেছেন-মাভৈঃ, জাগৃহি।"


পূজার প্রধান উদ্দেশ্য-হলো

মনের মধ্যে, নিজ অন্তরে শক্তির বোধন করা। 

প্রত্যহ শক্তিরূপ ধ্যান, শক্তির প্রার্থনা,

পঞ্চেন্দ্রিয় ও সকল রিপুকে মাতৃ শক্তির চরণে নিবেদন করতে হয়। 

এভাবেই মাতৃ আশীষ লাভের সহজ উপায়।


দনুজদলনী মহাশক্তি মা

অনন্ত কল্যান দাত্রী মা

ভালো রেখো সকলকে,

জয় মা জয়মহামায়া জয়।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

====================

Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||