11185>|| ফুল সৌন্দর্যের প্রতীক ||
11185>|| ফুল সৌন্দর্যের প্রতীক ||
<---আদ্যনাথ--->
ফুল সৌন্দর্যের প্রতীক সৃষ্টির প্রারম্ভ থেকে,
ফুল নিজেকে সাজিয়ে রাখে সকলের আগে,
ফুলের ঘ্রাণ প্রাণীকে মাতিয়ে রাখে,
ফুলের সৌন্দর্য জীব জগৎমকে জাগিয়ে রাখে।
ফুল সদাই সুন্দর হৃদয় ছুঁয়ে যায়,
শুদ্ধ মনে মুক্ত হওয়ায় মন উদাস হয়ে যায়,
ফুলের সৌরভ হৃদয় ছুঁয়ে যায়,
ফুলের সৌন্দর্য নুতন ভাষা শেখায়।
প্ৰভাতের কিরণে ফুল নিজে প্রস্ফুটিত হয়,
মধুকরের আলিঙ্গনে ফুল নিজেকে খুঁজে পায়,
ফুলের অহঙ্কার মনকে নুতন করে ভাবতে শেখায়,
প্রকৃতিকে সুন্দর করতে নিজেকে উজাড় করে দেয়।
ফুলের বাহার কীটপতঙ্গ,প্রাণী সকলকে লোভায়,
রঙিন আকর্ষণে ফুল নিজেকে শোভায়,
ফুলের সৌন্দর্যে প্রকৃতি আনন্দিত হয়,
সকলের ভালোবাসা মেখে ফুল নিজে পূর্ন হয়।
ফুল সদাই প্রেমের শ্রেষ্ঠ উপহার,
প্রেমিক প্রেমিকাই বোঝে ফুলের অহঙ্কার,
গভীর অহঙ্কারে ফুল স্নেহের গন্ধ ছড়ায়,
নিজেকে উজাড় করে দিতেই ফুল প্রস্ফুটিত হয়।
তাইতো ভালোবাসি ফুলকে,
ভালোবাসি ফুলের সৌন্দর্যকে,
ভালোবাসি ফুলের মাধুর্যকে,
ভালোবাসি ফুলের মনমাতানো সুবাস কে।
প্রভাতে ফুলের সৌরভ মনকে শান্ত করে,
মনমাতানো রঙিন ফুল ভালবাসাকে কাছে টানে,
প্রভাতের মৃদু মন্দ বাতাসে ফুল হেলে দুলে মনকে ভোলায়,
নিরালায় শান্ত মনে অনেক স্বপ্ন জাগায়।
ফুল সুন্দর তাই যেখানে সুন্দর সেখানেই ফুলের আদর,
ফুল ভিন্ন হয়না পুঁজন দেবতার চরণ,
ফুলের পরশ ভিন্ন হয়না প্রেমের মিলন,
ফুলের অভাবে হয় না সৌন্দর্যের স্ফুরণ।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
06/07/2026 ::রাত্রি 11:20
======================
Comments
Post a Comment