11186>|| ভবখ্যাপা ||

       11186>|| ভবখ্যাপা ||

         <---আদ্যনাথ--->

সে ছিল এক আধাখ্যাপা,

মানুষ খুঁজতে খুঁজতেই হোল ভবখ্যাপা,

খ্যাপা বলে মানুষ পাবে কোথায় খ্যাপা,

চারিদিকে জ্ঞানী গুণী বিজ্ঞজনের হ্যাপা।


দিন রাতখুঁজে ফেরে মানুষ হেথা হোথা,

মানুষ, মানুষ, ওরে মানুষ পাই কোথা।

খ্যাপার শরীরে নাই কোন বসন,

ভবখ্যাপা মানেনা কোন শাসন।


খ্যাপা সর্বক্ষণ খুঁজে ফেরে মানুষ,

বনে বাদারে আস্তাকুড়ে যদি পায় ফানুস,

ফানুসেই উড়বে খ্যাপা যেমন ওড়ে হাপুস,

হাওয়ার বেগে স্বর্গে গিয়ে খুঁজবে সেথা মানুষ।

       (হাপুস অর্থে=এরোপ্লেন)


মানুষ যদি ওড়ায় ফানুস নাচবে সেথা খ্যাপা

খ্যাপা পা তুলে হাটবে হাতে সবাই দেখবে মজা,

খ্যাপার খ্যাপা আছেন একজনা

সে খ্যাপা নিজেকে ছাড়া কিছুই চেনে না।


আবার পাঁচ খ্যাপা করছে খেলা,

দিনরাত শুধুই চিন্তার বোঝা বওয়া,

এক দুই তিন চিন্তা গুহ্যে লিঙ্গ নাভি,

চার পাঁচেতে গোছা গোছা ভরা চাবি।


সব খ্যাপায় মিলে শেষে ভবসিন্ধু পার,

কোন খ্যাপা ধরবে লাঙল কে ধরবে হাল,

সকল কিছুর কলে পরে কেলেঙ্কারির শেষ,

মানুষ খোঁজা হলোনা আর ভবখ্যাপার গজালো লেজ।

 <--আদ্যনাথ রায় চৌধুরী--->

========================




Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1110>|| পুজোর মজা || ----2025 ||