11188>|| সময় নীরব শিক্ষক ||
11188>|| সময় নীরব শিক্ষক ||
<---আদ্যনাথ--->
সময়ই শ্রেষ্ঠ নীরব শিক্ষক সমাজ জীবনে,
কিন্তু আমরা কিছুই শিখিনা সময়ে।
সময়ের মূল্য বুঝলে আগে,
পাওয়া যেত অনেক চাওয়ার আগে।
সময়ে শিখতে পারলে অনেক সমস্যা দূর হতো,
সমাজ জীবন অনের সুন্দর হতো।
সময়ের মূল্য বোঝা হয়ে ওঠে না সময়ে,
তাই বুঝি অনেক কিছুই বোঝা যায় একটু বেশি বয়সে।
পথ চলতেই হবে অনেক, এই জীবনে,
সময় দেয়না গন্তর্বের নির্দেশ প্রয়োজনে।
পথ চলা তো নিজের সামর্থ মনের তাগিদে,
সময়ও এগিয়ে চলে নিজের গতিতে।
বন্ধুতো অনেক হয় জীবনে,
কত জন রাখে মনে শেষ জীবনে?
জীবন সদাই চলে সময়ের গতি চক্রে,
সময় বুঝিয়ে দেয় সময় পারহয়ে গেলে।
সময় এক অমোঘ নিয়ন্ত্রক জীবনের সমক্ষে,
সময়কে জানতে ও শিখতে হয় সময়ে।
সময় নিজেই দর্শক জাগতিক ভিড়ে,
সময় বড় চঞ্চল, দেখেনা পিছন ফিরে।
সময়কে মেপে চলে যে,
জীবনকে উপলব্ধি করে সে।
অন্যেরা অসফলতার পথে দৌড়ে মরে,
শেষে সব হারিয়ে ভাগ্যকে দোষারোপ করে।
ভারতের মুনি ঋষিগণ শিখিয়েছেন সত্যের সন্ধ্যান করে,
জীবন ধন্য করেছেন অমৃত আহরণ করে।
তাঁদের অমৃত বাণী আমাদের পাথেয়,
তথাপি আমরা পথ হারাই অলসতা ও অবহেলনা করে।
সত্য মিথ্যা চিনতে ভুলি সঠিক সময়ে,
দিনযাপন করি মিথ্যা অহেতুক অহঙ্কারে।
সত্যের পথে চলা জীবনের শ্রেষ্ঠ ধর্ম,
সত্য বিনা আর সকল কিছুই অপকর্ম।
<--আদ্যনাথ রায় চৌধুরী---->
======■■■■■■■■■■■■======
Comments
Post a Comment