11178>|| আনন্দ কর-রে মন ||
11178>|| আনন্দ কর-রে মন ||
<---আদ্যনাথ--->
জীবন প্রকৃতির সহায় নিজেই গতিময়,
সুন্দর, অসুন্দর নিজের ভাবনায়,
যেমন কর্ম তেমনি প্রাপ্তি প্রকৃতির নীতি,
সুন্দর কর্ম ও ভাবনায়এগিয়ে চলাই জীবনের গতি।
জীবনে চলার পথে নিজের শান্তি নিজে খুঁজে নিতে হয় আর তার জন্য---
কে দোষারোপ করলো, কে সমালোচনা করলো, কে অপবাদ দিলো, কে ঘৃনা করলো, কে ছেড়ে গেলো, কে অবহেলা করলো, এ সব বৃথা ভাবনা ভাবার সময় কোথায়!
আর তাই দুর্ভাবনা কে এড়িয়ে চলা,
জীবনকে উপভোগ করতে এগিয়ে চলা।
আনন্দ কর-রে মন আনন্দে রহো,
ক্ষনিকের দুর্ভাবনায় কেন দুঃখ করো।
জীবন ক্ষনিকের ভাবনা অসীম,
আনন্দ করো চিন্তা অনন্ত অসীম।
সব চিন্তার ভার দিয়ে দেও চিন্তামনিকে,
চিন্তা মনিই চিন্তা করবে কখন ডাকবে কাকে।
সেই ডাকের অপেক্ষায় না থেকে,
আনন্দ করো মন ভাবনা দূরে রেখে।
<---আদ্যনাথ রায় চৌধুরী-->
02/06/2026::--05:20 am
=======================
Comments
Post a Comment