11177>|| শেষের পরে ||

   11177>|| শেষের পরে ||

           <---আদ্যনাথ--->

 

শেষের পরে --

শেষের পরে এক অহেতুক চিন্তায়,

জীবন বুঝি হাসিটুকুও হারায়।

জীবন তো জীবনের জন্য,

নিজের চিন্তায় ব্যর্থ সময় বয়ে যায়।


কত দেখা না দেখা হাসি কান্না,

কত না বলা কথা,

কত শুনেও না শোনার ভান করা,

কত দেখেও না দেখা।


তবুও শেষের সত্যকে তো মনতেই হবে,

কিছু সত্য বুঝেও নীরব থাকতে হবে,

কখনো নীরবতা ভাঙলেই

জীবনে হাঁ হাঁ কারই রয়েজবে।


আমার শরীরটা এমন মজবুত করে  বাঁধেছ নেক !

আমি অঙ্গীকার করছি যে আমি আর ফিরে আসবো না।

তোমরা কাঁদছো আমার লাশ দেখে,

আমি উঠে বসলেই তোমার পালাবে।


হঠাৎ সেদিন সকালে দেখি 

সেকি ভীষণ কান্নার রোল,

সকলের মুখে এক বোল

কেন চলে গেলে রাতের অন্ধকারে।

বার বার তো বলতাম 

বাথরুমে যাবে সাবধানে

তুমি শোননি আমার কথা,

আজ অঘটন ঘটিয়ে দিলে একা।


ওদের  কান্নাকাটি চলছে অবিরাম,

আমি তো ঠিক আছি সবকিছু দেখছি,

এই তো শুয়ে আছি আরামে গভীর ঘুমে,

আমাকে ঘরের বাইরে এনে রেখেছ।

জানি তোমরা এই লাশ টা পুড়িয়ে দেবে,

যাতে এই শরীরটা আর ফিরতে না পারে,

তবে ওই চোখের জল কেন কি কারণ,

তোমাদের সামনে আমার আসা বারণ।


আমার তো কোন অনুভূতি নেই,

তবে বুঝতে পারছি আজ আমি মুক্ত,

আমার সব কিছু রইল তোমাদের জন্য,

ভালো থেকো চিন্তা করোনা আমার জন্য,

 দুয়ারে দাঁড়িয়ে হার্স যাকে বলে শবযান,

 এই দেহটার ঠিকানা এখন হবে শ্মশান,

 আমাকেও যেতে হবে সকলের অলক্ষে

 শুয়ে থাকা আমার ওই লাশ টার সঙ্গে।


 লাশটা পুড়িয়ে দেবে ইলেকট্রিক চুল্লিতে,

 দেহ ছাড়া আমি থাকবো হাওয়াতে,

 দেখবো শুনবো অধিকার হীন 

 মরমে মরতে থাকবো ।

 তোমাদের সুখ শান্তি দেখবো দূর থেকে,

 কত ভাবনা ছিল তোমাদের সাথে,

 কিন্তু আমি আর ফিরবোনা এই শরীরে, 

তবুও তোমরা বাঁধছ এমন শক্ত করে।

  <----আদ্যনাথ রায় চৌধুরী---->

      13/05/2026::--4:02 মিনিট বিকেল।

=======================   

Comments