11176>|| মুক্তির স্বাদ ||
11176>|| মুক্তির স্বাদ ||
<---আদ্যনাথ--->
মুক্তি মুক্তি মুক্তি কোথায়,
মুক্তি পেতে নিজেকে বিলিয়ে দিতে হয়।
মানুষ হলেই মনুষ্যত্ব লাভ হয় না,
মনুষ্যত্ব লাভের সাধনা প্রয়োজন।
মনুষত্বের সাধনা জীবনের চরম সাধনা,
বিদ্যা, ধন, মান,সম্মান,এগুলি সহায়ক মাত্র,
চরম লক্ষ্যে পৌঁছনোই কষ্ট সাধ্য হয়।
মানুষ হয়েও যে কেবল নিজস্বৰ্থ খোঁজে,
সে প্রকৃত জীবনের স্বাদ কিভাবে পাবে।
অন্যের হিতে নিজেকে বিলিয়ে দেওয়ার
মাঝেই প্রকৃত মুক্তির স্বাদ নিহিত আছে।
পাখি হালকা তাই আকাশে উড়তে পারে,
তেমনি বিবেক বুদ্ধি চেতনায় ঊর্ধ গতি হয়।
লোভ,হিংসা,ক্রোধ,অহঙ্কার বোধ, থেকে দূরে থাকতে হয়।
এই সকল ত্যাগ করেই হালকা হতে হয়।
যতই হাল্কা হওয়া যায় ততই ঊর্ধ্ব আকাশ ছোঁয়া যায়,
জীবনে যিনি সর্ব মুক্ত তিনিই শ্রেষ্ঠ প্রাপ্তির স্বাদ জানেন।
জীবন তো সুখ ও আনন্দ ময়,
কিন্তু প্রকৃত সুখের সন্ধান কত জন পায়।
আধ্যাত্মিক চেতনা সর্বদা সুখের সন্ধান দেন,
যে সুখ মানুষ কে মুক্তির উপায় দেখায়,
তথাপি মানুষ আত্মঅহঙ্কারে মগ্ন রয়,
যে অহঙ্কারে দুঃখ ও পতনের দিকে ধায়।
শিব জ্ঞানে জীবের সেবা উৎকৃষ্ঠ সেবা ধর্ম,
জীবের সেবাই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্ম।
শিক্ষা ও শরীর চর্চা উভয়ই একান্ত জরুরী,
সকল কর্মই সুন্দর শ্রেষ্ঠ, জদি ঈশ্বর কর্ম হয়।
মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, সুন্দর আনন্দ ময়,
শুদ্ধ চেতনা,শুদ্ধ জ্ঞান মুক্তির পথ দেখায়,
অপরকে সাহায্য করাই শ্রেষ্ঠ কর্ম হয়,
নিঃস্বার্থ সেবাতেই জীবন মঙ্গল ময় হয়।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
=======================
Comments
Post a Comment