11175>|| একলা চলো রে ||
11175>|| একলা চলো রে ||
<---আদ্যনাথ---->
হে পথিক দুঃখ কেন করো,
যেনো দুঃখ ছাড়া মহৎ কাজ হয়না বড়।
কি নিয়ে এসেছ আর কি নিয়ে যাবে,
সকল কিছুই এই ধরায় রয়ে যাবে।
আজ যা তোমার কাল তা অন্যের হবে,
আজ যাতে আনন্দ কাল তাই দুঃখের কারণ হবে।
এ ধরায় কেউ নয় আপন কেউ নয় পর,
সকলেই সময়ের বন্ধনে মোহিত নজর।
আছে আশা আকাঙ্খা লোভ লালসা,
আছে মনে হিংসা, ভয়, রাগ, দুর্বলতা।
এসেছি খালি হাত দুটি মুষ্টি বদ্ধ করে,
যেতে হবে নিথর দুই হাত উন্মুক্ত করে।
চুল চেরা ভাগ হবে রেখে যাওয়া সংসারে,
বিদ্রুপ করবে সকলে কিছু না রেখে গেলে।
তিলে তিলে গড়ে তোলা তোমার সংসার,
মাটিতে মিশে যাবে তোমার অহংকার।
যতদিন ছিলে সঞ্চয়ে মন ছিল অধিক,
নিজ হতে অপরের জন্য ভেবেছ অধিক।
তোমার ইচ্ছা ছিলো আরো কিছুদিন বাঁচতে,
যাদের জন্য ভাবা তারা বৎসর অন্তে মালা দেবে ছবিতে।
তোমার শেষ ইচ্ছাও হলনা পূরণ সময়ের কারণ,
সময় বড়ই নিষ্ঠুর থামেনা একক্ষণ।
সমগ্র জগৎ চলছে সময় রূপ অমোঘ টানে,
সময়ই শ্রেষ্ঠ বলবান এই বিশ্ব চরাচর মাঝে।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
26/05/2026 সন্ধ্যা 7:19 মিনিট
=======================
Comments
Post a Comment