11174>|| সুখের সন্ধানে ||

   11174>|| সুখের সন্ধানে ||

     <--আদ্যনাথ-->

অনেক ভাবনা,প্রতিজ্ঞা নিয়ে এগিয়েছি,

জীবনে অনেক কিছু 'জয়' করেছি,

জত জয় করেছি ততোই মোহিত হয়েছি,

নিজেকে 'জয়' করতেই দিশেহারা হয়েছি।

বুঝেছি নিজেকে 'জয়' করাই শ্রেষ্ঠ জয়,

নিজেকে জয় করলেই জীবন আনন্দ ময়।


নিজেকে জয় করতে পারলেই অনেক অসম্ভব সম্ভব হয়,

সকল 'অজেয়' কাজকে জয় করা সম্ভব হয়।

নিজের রাগ, ভয়, দুর্বলতাই গুলিই পথের বাঁধা,

এ-হেন তিন অপগুনকে জয় করাই 'অজেয়' হওয়া।


'জয়'-ই-তো জীবনে সুখ ও আনন্দ আনে,

শিক্ষায় সাফল্য, প্রতিযোগিতায় বিজয়, 

'জয়' গুলি জীবনকে এগিয়ে নিয়ে চলে,

জীবন সুন্দর ও বিকশিত হয়ে এগিয়ে চলে।


'জয়' জীবনে দেয় সাময়িক সুখ,

  জয়ের পরে ত্যাগেই সর্বসুখ ।

বিজয় তাৎক্ষণিক সুখে মোহিত,

ত্যাগের অন্তরে সর্বসুখ নিহিত।


 'জয়'ও 'ত্যাগ' একে অপরকে পূর্ন করে

  তাইতো একে অপরের পরিপূরক।

'ত্যাগ' ছাড়া কোনো মহৎ 'জয়' অসম্ভব,

ত্যাগেই মুক্তি ও মোক্ষলাভ সম্ভব।

  <--আদ্যনাথ রায় চৌধুরী--->

    02/06/2026::7:40 am

=======================

Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||