11155>|| আজ বসন্ত ||
11155>|| আজ বসন্ত ||
<--আদ্যনাথ --->
বসন্তে বৃষ্টির ছোঁয়া,
শীতের পরশ যেন ফিরে পাওয়া,
প্রভাতে বৃষ্টি ভেজা সমীরণ,
মনে জাগায় স্নিগ্ধ শিহরণ।
প্রভাতে দখিনা বাতাসে ফুলের সুবাস,
এই তো বসন্ত আগমনের আভাস।
কোকিলের কুহু রব যেন যৌবনের শিহরণ,
বসন্ত যেন ফুলের উৎসবের প্রদর্শন।
বসন্ত যেন প্রকৃতির শীত জীর্ণতা,
ভেজা মাটিতে নুতন প্রানের সজীবতা।
গাছে গাছে পলাশ শিমুলের মেলা,
মনে রোমান্টিক আদরের খেলা।
প্রকৃতি যেন আজ পাল্টে গেছে,
তাই বুঝি উত্তরের বাতাস বইছে।
সকালে মনেহয় শীত যেন ফিরে আসছে,
বাতাসে শীতের পরশ কাঁপুনি দিচ্ছে।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
24/02/2026 সকাল 6:10 মিনিট
======================
Comments
Post a Comment