11156> || ফাগুনের প্রথম বৃষ্টি ||

  11156>|| ফাগুনের প্রথম বৃষ্টি ||

   <---আদ্য নাথ---->

ফাল্গুনের প্রথম বৃষ্টি,

ঝরিয়ে দিলো আম্র মুকুল,

ঝরিয়ে দিলো সজিনা ফুল,

ঝরিয়ে দিলো শিউলি ফুল।


ফাল্গুনের মিষ্টি গন্ধ ভালোবাসি,

ভালোবাসি বসন্তের মৃদু মন্দ সমীরণ,

সকালের শীত মাখা শীতল সমীরণ,

বসন্ত  ছুঁয়ে যায় দেহ মন সর্বক্ষণ।


বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ,

সাথে মিশে থাকা পথের পিচের গন্ধ।

চারিদিকে এতো অট্টালিকার ফাঁকে 

কোথায় খুঁজবো পলাশের বাগানকে।


ফুটুক না ফুটুক পলাশ শিমুল,

আছে তো সেই বসন্ত ভাবনার মূল।

বসন্তের প্রতীক হোলি কেই মনে পড়ে,

ফেলেআস হোলির মুহূর্তগুলো মনে পড়ে।


হোলি এক রঙিন মিলনের উৎসব,

একে অপরকে রাঙিয়ে দেবার উৎসব।

রং শুধু বাইরের আবরণেই নয়,

হোলির রং মনকেও রাঙিয়ে দেয়।


হোলি বা দোলে আনন্দ ও রঙের ছটা, 

মনের গভীরে প্রথম প্রেমের ফুল ফোঁটা।

হোলির আনন্দে প্রথম প্রেমকে ছোঁয়া,

প্রথম প্রেমশিহরণের অনুভব পাওয়া।


বৃষ্টি ভেজা হোলির মিষ্টি আবিরের গন্ধ,

রং মাখা প্রকৃতিতে অনাবিল আনন্দ,

পলাশ,শিমুলের সাথে আম্র মুকুল,

পূর্ণিমা রাতে নদী ভরে ওঠে দুই কুল।


বসন্তে প্রকৃতি যেন আনন্দে মাতোয়ারা,

মহুয়ার গন্ধে পশুরাও ছন্নছাড়া।

মানুষ গুলি মহুয়া গাছের নিচে,

মহুয়ার রসে আচ্ছন্ন আবির মেখে।


কীট পতঙ্গ প্রজাপতি মেলেছে ডানা,

ফুল ও মহুয়ার গন্ধে ওদের কর্ম ব্যস্ত আনা গোনা।

পলাশ বনে যেন লেগেছে আগুন,

প্রকৃতির আনন্দ মন মাতানো ফাগুন।

  <-----আদ্যনাথ রায় চৌধুরী---->

======================

Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||