11154>|| শব্দ চয়ণ ||
11154>|| শব্দ চয়ণ ||
<---আদ্য নাথ---->
জগতে মানুষের মুখ সুন্দর হয় জানি,
সেই মুখই হয়েওঠে ভয়ঙ্কর মানি।
মুখের কথাতেই ঝরে অমৃত বাণী,
আবার মুখের কথায় বিষ রয় জানি।
মুখের বাণী করতে পারে জীবন দান,
আবার কটূক্তি করতে পারে জীবন ম্লান,
মুখের হাসি রূপ শক্তি ঈশ্বরের দান,
মুখ ও মনের ঘৃণা সহজে ধ্বংসে প্রাণ।
মানুষের মুখ অতি ভয়ঙ্কর হয়
যেখানে অমৃত এবং বিষ একই সাথে রয়।
কাউকে আঘাত দেবার শ্রেষ্ঠ অস্ত্র মুখ,
কাউকে সাহারা দেবার অসীম ক্ষমতা রাখে মুখ।
মুখের শব্দ যদি চায়, দিতে পারে অমৃত হয়ে জীবন দান,
অথবা ঘৃণার বিষ হয়ে, জীবনকে,করতে পীড়াদায়ক ম্লান।
শব্দ তরঙ্গই শব্দভেদী বানও হয়,
সঠিক শব্দ তরঙ্গই জীবনদায়ী হয়।
শব্দকে ব্যবহারে সংযত হওয়া উচিত,
মুখ নিঃসৃত শব্দ মার্জিত হওয়া উচিত।
নচেৎ নিজের দুঃখে নিজেই দায়ী হবে,
মুখের ভাষা মার্জিত নাহলে জীবন বিষাক্ত হবে।
মুখনিঃসৃত শব্দ ও বন্দুকের গুলি
একবার বেরিয়ে গেল আর কি ফেরে?
মুখের কথা সুন্দর হলে সকলে তাকে জীবন ভর আদরে মনে রাখে।
মুখনিঃসৃত বাণী' হতে পারে অমৃতের খনি,
মুখনিঃসৃত শব্দেই বহু অঘটন ঘটে জানি।
খালি কলসির শব্দ অতি,ভরা কলসি চুপ,
সময় জানানদেয় কখন কিসে থাকে সুখ।
মুখ নিঃসৃত শব্দের সীমা থাকে না,
থাকে অপার আনন্দ অথবা দুঃখ।
শব্দ কিভাবে ব্যবহার হবে সেটাই জ্ঞান,
শব্দে প্রভাব,গতি অসীম ক্ষমতা বিজ্ঞান।
শব্দতরঙ্গ হতে পারে জীবন দায়ী ঔষধ,
শব্দতরঙ্গ হতে পারে জীবন বিনাশক।
শব্দের যদি না হয় সঠিক চয়ন,
শব্দই হতে পারে নিজের দিপদের কারণ।
শব্দের সঠিক জ্ঞান জীবনকে করে মহান,
শব্দের অপব্যবহার,নিজেকেই করে অপমান,
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
১৬ফেব্রুয়ারী 2026 সকাল ৯টা
=======================
Comments
Post a Comment