1152>|| রথ যাত্রা ||2026

 1152>||  রথ যাত্রা  ||2026

    <--আদ্যনাথ --

প্রভু জগন্নাথ চড়লেন রথে,

বলরাম ও শুভদ্রার সাথে।

তিনজনের তিনটি সুসজ্জিত রথ,

যেন বিশ্বভুনই প্রভুর স্নেহধন্য পথ।


প্রভু চলেছেন নিজের মাসির বাড়ি,

তিন দেবের আশীষ স্পর্শ রথের দড়ি।

মর্ত ধামের উদ্ধার কল্পে প্রভু আনন্দিত,

আজ মহা পর্ব সকল হৃদয় উৎফুলিত।


সকলের মনবাঞ্চা পূরণে প্রভু সুহাসিত,

অজস্র ফুল বর্ষণে সকল মন হরষিত।

আজ গুঁড়িচামন্দিরে হবে প্রভুর বরণ,

মর্তবাসী করছে রথের দড়ি টেনে পুণ্য অর্জন।


রথ চলেযায় পথে রয়ে যায় ধূলি কনা,

প্রভুর চরণ স্পর্শে ধূলি কনাই আজ মহার্গ।

কত শত প্রাণীও উদ্ধার হয় ওই ধূলির স্পর্শে।

মর্তবাসী আজ ধন্য, ধন্য নব হরষে।


পূজারী ডাকিয়াফেরেন রথের উপরে চড়ে

এসো হে সকল মর্ত বাসী উদ্ধার হও রথের দড়ি ধরে।

শ্রী জগতের নাথ দিচ্ছেন দর্শন আনন্দিত মনে,

এসো হে নগর বাসী সকলে মিলে।


আজ শুভক্ষণে প্রভু দিলেন দর্শন 

প্রভু অকাতরে করেছেন আশীষ বর্ষণ।

যার যেমন ইচ্ছা হবে সকল কামনা পূরণ,

প্রভু আজ কল্পতরু জগন্নাথ রূপে নারায়ণ।

   <----আদ্যনাথ রায় চৌধুরী--->

                16/07/2026

=======================


Comments

Popular posts from this blog

1123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1169>|| পাহাড়কে ভালোবাসি ||