11151>|| শুভ কামনা ||
11151>|| শুভ কামনা ||
<----আদ্যনাথ----->
শুভ কামনা গুলি মনেহয় শুধুই কামনা,
আসলে তা নয় এও এক টেলিপেথির ঠিকানা।
মনের ইচ্ছা মাত্র দুটি মনে জাগে অদেখা বন্ধনের প্রেরণা।
এহেন প্রেরণা নয় শুধুই কল্পনা,
এ এক বন্ধনের সম্ভবনা।
যে সম্ভাবনায় জাগে শক্তি
হয় মনের শ্রীবৃদ্ধি যাগে ইচ্ছা শক্তি,
সৃষ্টি হয় প্রেম তরঙ্গের আনাগোনা,
তাকেই বলে প্রকৃত শুভ কামনা।
এ এক জাগতিক সম্ভাবনা,
এহেন সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে হয়,
এভাবেই প্রেমবন্ধনের সেতু তৈরি হয়।
যে সেতু দুটি মনকে বেঁধে রাখে,
সেখানে সময় ও দূরত্বের মান থাকে না।
থাকে শুধু প্রাণের আকুলতা ও স্বপ্ন দেখা,
যে স্বপ্নের থাকে অনেক সম্ভাবনা,
হয় তো কিছু আশা নিরাশার যাতনা,
তবুও জুড়ায়ে যায় মনের একান্ত বেদনা।
সৃষ্টি হয় নুতন নুতন সম্ভাবনা,
অন্তর্নিহিত মনে জাগে নুতন পরিকল্পনা,
বেজে ওঠে নুতন সৃষ্টির সুরের আবেশ,
প্রকাশিত হয় নিবিড় শিল্প কল্পনা।
এ-হেন প্রেমকল্পনা জীবনকে সুন্দর করে,
প্রকৃতির আহ্বানে জীবন উৎসর্গ করে।
জাগতিক সৃষ্টির আবেদন স্বীকার করে,
প্রেম মিলনে স্বর্গীয় আনন্দ লাভ করে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী------>
12/02/2026::--সকাল 08:32
======================
Comments
Post a Comment