1149> || সৃষ্টির শক্তি নারী ||
1149> || সৃষ্টির শক্তি নারী ||
<---আদ্যনাথ--->
নারীই সৃষ্টির সকল শক্তির মূল,
নারীই সৃষ্টির সম্প্রসারণের মূল,
নারীই সৃষ্টিকে টিকিয়ে রাখার মূল,
নারীই সৃষ্টির সকল সৌন্দর্যের মূল।
নারীই সৃষ্টির ধারক বাহক প্রসারক,
নারীই সৃষ্টি ধ্বংসের কারণ।
দেশ বিদেশের মহাকাব্যের এত সম্মান,
সকলের মূলে এক মাত্র নারীর অপনান।
এই "পৃথিবীতে কৃষির আবিষ্কারক নারী",,
পুরুষ নয়, নারীই প্রথম কৃষিব্যবস্থার সৃষ্টি করেন।
অর্থাৎ নারীই সৃষ্টির সম্প্রসারণের মূল।
ধরিত্রী ক্ষুদ্র বীজ ধারণ করেণ
সেখানেই সৃষ্টি হয় মহা মহিরুর।
মহী (পৃথিবী/মাটি) + রুহ (যা জন্মায়/উঠে) = মহীরুহ (মাটি থেকে যা উৎপন্ন হয়)
নারী সৃষ্টির বীজ ধারণ
ও লালন পালন করেণ।
সেই নারীই যখন গৃহ বাঁধেন,
সেই নারীই হন গৃহের কর্তী।
সেই নারীই যখন হন 'মা',
তখন তিনিই সর্বশক্তি মান।
সকল শ্রদ্ধা ভক্তি ভালোবাসা
তারই প্রাপ্য অধিকার।
নারী যখন কারুর স্ত্রী, কারুর মা,
কারুর মাসি, পিসি, কারুর বোন,
কারুর দিদি, কারুর বৌদি,
কারুর কাকী, জেঠি।
সর্বস্তরে নারীই শ্রেষ্ঠ সম্মানের যোগ্য।
তাইতো নারী জেগৃহে সম্মানিত,
স্নেহ, ভালোবাসার পাত্রী,
সেই গৃহেই শান্তি বিরাজে সর্ব স্তরে।
তাই নারী জাতিকে সন্মান করলেই
গৃহ,সমাজ,তথা দেশের উন্নতি নিশ্চিত।
<----আদ্য নাথ রায় চৌধুরী--->
=======================
Comments
Post a Comment