11148>|| একান্ত নিজের উপলব্ধি ||
11148>|| একান্ত নিজের উপলব্ধি ||
মনুষ্য জীবনই শ্রেষ্ঠ জীবন::--
জীবন তো নীরব সাক্ষ নয়,
জীবন অনেক বলেজায়,
জীবন তখনই স্বার্থক হয়,
জীবন যখন জীবমাত্রের জন্য,
জীবের কল্যানে সস্নেহে কর্মময় হয়,
জীবন তখনি শ্রেষ্ঠ হয়।
জীবন ক্ষনিকের, সময় সীমিত,
কর্ম অসংখ্য অপরিমেয়।
কর্মই জীবনের অনুপ্রেরণা বৃদ্ধির মূল কারণ,
কর্মই জিবনে এগিয়ে যাবার চাবিকাঠি।
এই জীবনটা গত জীবনের কর্মফল,
জীবনেই গড়ে রাখে আগামী জীবনের পথ ও ফল।
ঠিক যেন বিদেশে যাবার পোগ্রাম করে রাখা।
এভাবেই জীবন খুঁজে চলে নিজেকে,
কে আমি কে আমি করে।
আর এভাবেই মনের গভীরে আছে,
আমাদের সকল কর্মের সাক্ষী ও দ্রষ্টা।
সে সুখময় পরমসুখ স্বরূপ,সুখ সাগরের সুখের শান্ত শীতল তরঙ্গ।
সেই কারণেই মন যখন শান্ত চিন্তা মুক্ত হয়ে একনিষ্ঠ হয়, তখন কারণ রূপ শরীরকে অনুভব করা যায়।
মুনি, ঋষি গন একেই সুখ বলে চিহ্নিত করেছেন।
আর এটাই বোধহয় জীবনের উদ্যেশ্যে পৌঁছে যাবার পথ।
আর এখানেই সেই ঈশ্বর রূপ সর্ব শক্তির স্বরূপ সাক্ষাৎ সম্ভব।
নিজের ভাবনায় এমনটাই অনুভব করলাম।
কিছু আলোর পথে চলবার নির্দেশ পেলেন,
★★একমাত্র দাম বাবুকেই শেয়ার করলাম।
=====================
Comments
Post a Comment