11146> || পয়সায় কেরামত ||

 11146> || পয়সায় কেরামত ||

          <---আদ্য নাথ-->

 একটু ভেবে দেখো পয়সার কত নাম,

 পয়সা নিজেই অপার,

পয়সার মহিমা সকলে পাড়।


মন্দিরে দিলে তাকে বলবে "চাঁদা/দক্ষিণা"


স্কুলে দিলে সকলেই বলবে "ফীস",


বিয়েতে দিলে যৌতুক ,অথবা বলবে "পণ"


তালাক দিলেই বলবে "খোরপোশ",


অন্যকাউকে দিলে  বলবে দিলাম "ধার",


আদালতে দিতে হোলে বলবে "জরিমানা",


সরকারকে বৎসরে বৎসরে দিলে"কর"


সেবানিবৃতির বেলায় বলবেন "পেনশন"।


অপহরণে দিতে হোলে দেবেন "ফিরতি",


হোটেলে বেয়ারাকে দিলে বলবে "টিপস"


আবার ব্যাংক থেকে নিলে বলবে "ঋণ",


কর্মচারী কে দিলে পয়সায়ই হবে "বেতন",


শ্রমিককে দিলে বলবেন"মজুরী",


অবৈধ ভাবে  দিলে পয়সাই হবে "ঘুষ"।


আদর করে দিলে পয়সা হবে  "গিফ্ট/দান"


আমি পয়সা এক অমূল্য সম্পদ

সময়ের সাথে বারে-কমে আমার দর।

কেউ হয়তো বোঝে আমার কদর,

যার কাছে থাকি সেই পায় সকলের আদর।


       || আমার নাম পয়সা ||

       <----আদ্যনাথ--->

ভেবে দেখো আমার ক্ষমতা,

মৃত্যুর পরে কেউ নিয়ে যেতে পারবেনা সাথে আমাকে উপরে,

কিন্তু জীবন কালে আমি সকলকেই তুলে দিতে পারি অনেক উপরে।


আমি পয়সা ভগবান নই,

 কিন্তু ভগবানের চেয়েও কোন ভাবে কমও-তো নই। 


 আমি পয়সা কম থাকলে দুঃখী,

কিছু পরিমিত থসকলে অহংকারী,

পয়সা নাথকলে লোকে বলবে ভিখারি,

অতিরিক্ত থাকলে ধ্বংস কারী


 আমি পয়সা নিতান্ত কিচ্ছু নই,

কিন্তু আমিই ঠিক করে দেই কারুর সম্মান

 আমার গুনেতেই সই। 


আমি পয়সা নয়তো অপারক অসমর্থ পঙ্গু,

কিন্তু যার কাছে থাকবো তারই বন্ধু,

যার কাছে থাকবো তারই পকেট ভার।

যার কাছ থেকে চলে যাবো সেই করবে

হাঁ-হাঁ কার।


 আমি পয়সা নিত্য নুতন সম্পর্ক ভাঙা গড়াই আমার কাজ,

আমারই কারনে পুরাতন সম্পর্ক ভাঙে

আবার নুতন সম্পর্ক গড়ে।

আমারই কারনে বিশ্বে চলে মানবে মানবে লড়াই।


আমি পয়সা হয়তো আমি ভালো মন্দ

সকল কিছুর জন্যই দায়ী,

কিন্তু  জানিনা, সবাই কেন আমার জন্য পাগল, আমাকেই চাই।


আমি পয়সা আমার মাহাত্ম বোঝা ভার,

আমি নই তো কারুর কিন্তু সবার দরকার।

আমি আছি সর্বত্র ছড়িয়ে  চারি দিকে

জানতে হবে জোগাড় করতে আমাকে।

  <---আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================


Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||