11145>|| ভাবনা গুলি ভাবায় ||

11145>|| ভাবনা গুলি ভাবায় ||

       <---আদ্যনাথ --->

পুরুষের বয়স যত বাড়ে

বন্ধু তার ততটাই কমে,

শেষে নিজের জন যদি আগে চলে যায়,

জানবে তার মতন  হতভাগা কেহ নয়।


পৃথিবী সদাই আনন্দ ময় হয়,

যতদিন তোমার কর্মক্ষমতা রয়।

পুরুষ তুমি কর্মক্ষমতা হারালে,

নিজ গৃহেও অবহেলিত হয়ে রবে।


শরীরের নাম মহাশয়,

যাহা সহাইবে তাহাই সয়।

বাঁচতে হবে আনন্দে সর্বদা,

নচেৎ জীবনটাই হয়ে যাবে বৃথা।


এই জগৎ প্রকৃতি বড়ই সুন্দর,

ঈশ্বরও সামর্থ্যবানের সহায়ক নিরন্তর।

অলস, হতভাগার সহায় হয় না কেহই,

নিজ স্বার্থে দুঃখের সহায় হয় না কেউ।


ঈশ্বরের জন্য একনিষ্ঠ চিত্তে ভাবতে হবে,

একান্তে তাঁর করুণা ভিক্ষা চাইতে হবে,

একনিষ্ঠ মনে ত্যাগ ও সেবা করতে হবে,

নচেৎ ক্ষনিকের জীবন দুর্বিষহ হয়ে রবে।


অন্নময় শরীরে অন্নই শেষ কথা নয়,

সীমিত অন্ন গ্রহণে শরীর সুস্থ সবল রয়।

বৃদ্ধ বয়সেও স্বাস্থ্য, সচ্ছল, থাকা উচিত,

নচেৎ নিজকর্ম দোষে অপরের অনুগ্রহে বাঁচা বড়ই কঠিন।

     <----আদ্যনাথ রায় চৌধুরী---->

=======================

Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||