1117>|| কার্তিক অমাবস্যা || <----আদ্যনাথ-----> সকালে চারিদিকের ঘাসে মুক্তোর মতন শিশিরের পরশ, এভাবেই বুঝি শীতের আগমনী বার্তার হরশ। এই বুঝি হেমন্তের শুরুর সময়, যা ইংরেজিতে 'ডিউয়ি সিজন'হয়। আবার কবি কালিদাসের কাব্যিক ভাষায়, সময়টি নিশ্চই চিত্তসন্তাপের ঋতুর সময়। মনেপরে শারদীয়া দশমীতে বিসর্জনের বেলায়, দেখেছিলাম দেবীর মুখ বিষাদমাখা উদাসীন হয়ে যায়। আজ হেমন্তের শিশিরভেজা অদ্ভুত এই নিস্তব্ধ শান্ত সকাল, প্রকৃতিতে যেন বিষণ্ণতা ও উদাসীনতার আবেশের কাল। তবুও মনে এক স্নিগ্ধ আবেশের শিহরন বয়ে যায়, মনেপরে সেদিনের সেই উগ্র তান্ত্রিক সাধন নিরালায়। যখন বুঝেছি ওসকল সাধনে বাড়ে লোভ ও অহংকার, ত্যাগ দিয়েছি সকল প্রকৃতির সহায় সংস্কার। যদিও সাধন গুলিতে ছিল অহেতুক কিছু সংশয়, বার বার বিফল হয়েও শেষে হয়েছিল আশাময়। গোলক ধাঁধার গভীর অস্থিরতার নিদারুণ ভোগান্তি। সৌর দক্ষিণায়নের সেই আশার ছলনে বার বার ভুলেছি। ভূতচতুর্দশী ও অমাবস্যার সন্ধিকালে ডাকিনি যোগিনীর সিদ্ধাসনে, নানান সিদ্ধি ও অশুভ শক্তির আরাধনা কালে, কার্তিক অমাবস্যা তিথি বা দীপান্...
Comments
Post a Comment