11143>|| শুভ বিবাহ বার্ষিকী,11/12/25 সাম্য অন্তরা,
11143>|| শুভ বিবাহ বার্ষিকী,11/12/25
সাম্য অন্তরা,
জীবন ও নদী উভয়ের ইচ্ছা গতিময় হতে,
নদ ও নদী বয়েচলে নিজ গতি পথে,
জীবনও এগিয়ে চলে করে পথ অন্বেষণ,
সুন্দর দুটি জীবনের মিলন বিবাহ বন্ধন।
বিবাহ বার্ষিকী মানে সফল প্রতিজ্ঞা,
একসাথে চলার কিছু সুন্দর অভিজ্ঞতা।
জীবনকে সুন্দর করে গড়ার এক প্রতিজ্ঞা,
যুগল জীবনে নুতন ভাবনার অভিজ্ঞতা।
বৎসর তো ঘুরে আসবেই প্রকৃতির নিয়মে,
জীবন তো এগিয়ে যাবেই নিজেদের কর্মে,
কর্ম আর সময়ের শৃঙ্খল উভয় গতিময়।
প্রকৃতির সাথে জীবনে অনেক শিখে নিতে হয়।
তোমারা 16টি বৎসর পারকরে এলে,
নিজেদের সুন্দর নিপুণ কর্মবলে।
ভাবনার নদী বয়ে চলেছে
নিজ নিজ আশা আকাঙ্খা নিয়ে।
ভাবনার নদী বয়ে চলেছে নিজের বেগে
শুধু খেয়াল রেখো এ নদী,
যেন না হারায় জল কোন গভীর খাদে।
চলার পথ জানি কঠিন,
পথ অনেক গভীর ভঙ্গিল।
তবুও চলতে হবে একসাথে,
চলার পথে অনেক কথাই বাকি থাকে।
কমতো নয় ষোলটি বৎসর,
আরও বাকি আছে বহু বৎসর।
একসাথে চলাইতো জীবন,
স্মৃতির দূরের খুলে এগোতে হবে যখন।
এ- চলার শেষ তো নাই ,
জানিনা কোন শ্রেষ্ঠ সুন্দর শিখরে,
পরবর্তী জীবনকে কিছু শেখাবে।
তোমাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা,
নিশ্চই সুন্দর হবে তোমাদের সামনের পথটা।
ইতি বাবা
(আদ্যনাথ রায় চৌধুরী)
11/12/2025 রাত্রি 12:01 am
=====================
|| শুভ বিবাহ বার্ষিকী ||
স্নেহের সায়ন ও তন্বী::----
সুন্দর দুটি জীবনের মিলন বিবাহ বন্ধন,
জীবনও এগিয়ে চলে করে পথ অন্বেষণ।
বিবাহ বার্ষিকী মানে সফল প্রতিজ্ঞা,
একসাথে চলার কিছু সুন্দর অভিজ্ঞতা।
জীবন ও নদী এগিয়ে চলতে থাকে,
নদী বয়েচলে নিজ গতি পথে,
যুগল জীবনে নুতন ভাবনার অভিজ্ঞতা,
জীবনকে সুন্দর করে গড়ার এক প্রতিজ্ঞা।
বৎসর তো ঘুরে আসবেই প্রকৃতির নিয়মে,
জীবন তো এগিয়ে যাবেই নিজ উদ্দামে,
কর্ম আর সময়ের শৃঙ্খল উভয় গতিময়,
প্রকৃতির মাঝে জীবনেকে শিখে নিতে হয়।
তোমারা একটি বৎসর পারকরে এলে,
নিজেদের সুন্দর নিপুণ কর্মবলে।
এভাবেই জীবনের কর্মে এগিয়ে চলো,
নিজ নিজ কর্ম পথে এগিয়ে চলো।
জীবনের লক্ষ্যে এগিয়ে চলো,
ভাবনা গুলি একসাথে ভেবে পথ চলো।
খেয়াল রেখো এ নদী যেন চলতে থাকে,
যেন পথ না হারায় কোন গভীর কূপে।
জীবনে উঠা পড়া ভুল ত্রুটি তো থাকবেই,
তবুও চলতে হবে সাথে হাতে হাত রেখেই।
ভুলত্রুটি বোঝাপড়া তো জীবনের নামচা,
কিন্তু থাকতে হবে সুন্দর হাসি মাখা মনটা।
চলার পথ জানি কঠিন,
পথ অনেক গভীর ভঙ্গিল।
তবুও চলতে হবে একসাথে,
চলার পথে অনেক কথাই বাকি থাকে।
একসাথে চলাইতো প্রকৃত জীবন,
স্মৃতির দূযার খুলে এগোতে হবে যখন।
এ- চলার শেষ তো নাই ,
জীবনের আনন্দ বোঝাপড়াতেই।
তোমাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা,
নিশ্চই সুন্দর হবে তোমাদের সামনের পথটা।
নিজেকে খুশিতে রাখতে হবে,
রোজ হাসি খুশিতে জীবন চলতে হবে।
প্রতিদিন কর্ম করো নুতন উৎসাহে,
কর্মের সাথে হাসিখুশি মনটা যেন থাকে,
জীবনকে যত সুন্দর হাসি খুশি রাখবে,
জীবনে ততোই সফলতায় এগিয়ে যাবে।
মনে রাখবে সুন্দর জীবনই সফলতার চাবিকাঠি,
হাসি মাখা মুখটাই খুঁজে পায় শ্রেষ্ঠ পথটি,
জীবনে প্রতিটি দিন সুন্দর হয় তখনি,
হাসিতেই শুরু হয় যদি রোজের দিনটি।
ইতি
মেজো জেঠু
(আদ্যনাথ রায় চৌধুরী)
30/01/2026 সকাল 6:50 am
=====================
Comments
Post a Comment