11142>কেউ বলে কেন পিকনিকে যাবো!
11142>কেউ বলে কেন পিকনিকে যাবো!
আম বলি সুখের সন্ধান পাবো,
তাইতো বলি চোখ বুলিয়ে নিন একবার
কেমনে সুখের খোঁজ করবেন এবার-----
|| সুখের সন্ধানে ||
<----আদ্যনাথ---->
প্রকৃত সুখ মনের ভাবনাতেই সম্ভব হবে,
সমাজে বাঁচতে হলে সুখ তো পেতেই হবে,
ক্ষনিকের সুখ হয়তো দিতে পারে কোন গানের সুর,
এক দিনের সুখ দিতে পারে মনোরম স্থানে পিকনিকে বেরিয়ে পড়ে,
মনরম ভ্রমণে 7/10 দিনের সুখ মিলতে পারে,
দুইচার মাসের সুখ সম্ভব নুতন বিবাহ বন্ধনে,
জীবন ভরের সুখ দেবে সৎপথে প্রচুর অর্থ উপার্জনে।
===================
★★★★★★★★★★★★★★
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
■■■■■■■■■■
ওঁ সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ
সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাবভবেৎ।।
হে ঈশ্বর,
আমার সকল মিত্র বন্ধু ও পিরিচিত জন, সমস্ত পরিবার সহিত সকলকে সুখী করুন,নিরোগ এবং শান্তি প্রদান করুন, কেউ যেন দুঃখ ভোগ লাভ না করে।।
ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি।।
========================
আমি আর তুমি আছি সেটাই সত্য,
যতদিন আছি কিছুতো চাই তত্ত্ব,
বাঁচার তত্ত্বে জীবন বাঁচে,
নয়তো জীবন যাবে বাজে কাজে।
যা আছে সকলি আনন্দ,
প্রকৃতির লীলা এক অনাবিল ছন্দ।
যে পায় সে লুটে নেয় প্রাণ ভরে,
অলস,হিংসুট, কেবল আফসোস করে।
এই জগৎ আমার তোমার আনন্দ ময়,
কর্ম ব্যস্ততায় কালে যার মনে যেমন লয়।
কিছুতো করতেই হবে নিজেকে চিনিয়ে দিতে,
নচেৎ বৃথাই জন্ম বুঝি এই জগতের হিতে।
<----আদ্যনাথ রায় চৌধুরী----->
28/10/2025 রাত্রি 12:06
===================
========================
Comments
Post a Comment