11141>|| 2025 বিদায়ের পূর্বে ||

   11141>|| 2025 বিদায়ের পূর্বে ||


বিদায়ের মুহূর্ত আসন্ন প্রায়,

বিদায়ের দিনে কেন এমন ম্লান দেখায়,

2025 সামলেছে অনেক ঝড় বোধহয়,

তবুও আজ যেন বিষণ্ন দেখায়।


অনেক কথাই বলেগেছে নিরালায়,

চাওয়া পাওয়া নিয়েই ব্যস্ত সবাই,

বিদায় বেলায় না পাওয়া যন্ত্রনা দুঃখ দেয়,

কিন্তু যে আসছে তার পদধ্বনি শোনা যায়।


আজ আনন্দ ও অশ্রু ভরা নয়নে,

সকলের মন ভরুক খুশিতে থাকার নিমন্ত্রণে।

আমি অধম, তবুও রইলো প্রার্থনা,

যেন ভুলে যাই পুরাতন সকল যন্ত্রনা।

  <---আদ্যনাথ রায় চৌধুরী--->

              30/12/2025

=======================





Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||