11140>|| হারিয়ে গেছে ||
11140>|| হারিয়ে গেছে ||
<----আদ্যনাথ--->
হারিয়ে গেছে, হারিয়ে গেছে,
আমাদের সেই দিন হারিয়ে গেছে,
যাঁরা শিখিয়ে ছিলেন,
সদা সত্য কথা বলবে,
সত্য পথে চলবে,
গুরুজনে শ্রদ্ধা করবে,
আজ সব হারিয়ে গেছে,
আজ সবাই স্মার্ট হয়ে গেছে,
সকলের হাতে বই নয় মোবাইল আছে,
তাইতো সকলে ডিজিটাল হয়ে গেছে,
কে আর নীতি শাস্ত্র মনে রেখেছে,
আজ এ-আই সব নীতি জানান দিচ্ছে,
আজ শিশুরাও হাঁপিয়ে উঠছে,
সারাদিন মোবাইলে গেম খেলছে,
খেলার মাঠ আজ মাল্টিস্টোরি কমপ্লেক্স,
শিশুরাও দেখছে ওআটসআপ আর
রঙিন ফ্লেক্স--সেক্স,
শিশুরা জানালায় বসে দেখছে সকাল সন্ধ্যা,
প্রকৃতির পরশ, ওই মোবাইলেই দেখা।
ওরা জানেনা বৃস্টি ভেজা আনন্দের দিন,
ওরা জানেনা প্রকৃতির পরশ কেমন দিন,
ওরা ভাবতে পারেনা খোলা মাঠে বৃষ্টি ভেজা দিন,
ওরা ভাবতে পারেনা পাড়ার ঝিলে সাঁতার কাটার দিন,
ওরা জানেনা ছিপে মাছ ধরা, কেমন সেদিন,
ওরা জানেনা খোলা আকাশের নীচে কেমনে কাটে দিন।
তবুও ওরা জানে, ওদের মোবাইল সব জানে,
ওদের চিন্তা, বুদ্ধি, মোবাইলের এআই
জ্ঞানে।
সুদর এই প্রকৃতির ছোঁয়া পেতে ছুটতে হয় প্রকৃতির মাঝে,
একাত্ম হয়ে মিশে যেতেহয় প্রকৃতির সাথে।
<-----আদ্যনাথ রায় চৌধুরী----->
06/11/2025:::08:46 pm
=====================
|| মস্তিষ্ক চুরি ||
<----আদ্যনাথ--->
ওই দেখো শিশুগুলি কি হাসে?
ওদের মুখ কেমন নীরব ফেকাশে,
ওদের চোখ মন নিবিষ্ট মোবাইলের স্ক্রিনে,
ওরা ব্যস্ত ওদের মোবাইল ফোনে।
ওরা দেখেনা চেনেন ডাইনে বাঁয়ে,
ওদের মাথা হেট মোবাইলের স্ক্রিনে,
ওদের চিন্তা ভাবনা মোবাই ফোনে,
ওরা বন্ধুকে চেনে মোবাইলের স্ক্রিনে।
ওদের বাবা, মা, সন্ত্রস্ত
কি করে করবে মোবাইল বন্ধ,
স্কুলের শিক্ষাতেও মোবাইল দরকার,
ইন্টারনেট আজ একান্ত জরুরি সবার।
শিশুদের মোবাইল দিয়ে একান্ত,
বাবা, মা থাকতেন নিশ্চিন্ত,
মোবাইল জরুরি নিশ্চয়,
শিশুরা গেম,হট ফ্লিমে করছে অপচয়।
ওরা অপলক দৃষ্টিতে ইউটিউবে ব্যস্ত,
এও-তো এক ডিজিটাল নেশা গ্রস্থ,
আজ অতি আধুনিক সভ্যতার কারণ,
শিশুদের চার দেওয়ালে বন্ধি জীবন।
আজ এ-আই করছে মস্তিষ্ক দখল,
সকলেই খুঁজে চলেছে অজানা সকল,
শিশু মন তো একতাল নরম মাটির মতন,
বাবা,মা,যা শেখাবে তাতেই থাকে মন।
আমরা নিজেদের না শুধার করলে,
শিশুরা শিখবে কেমন করে।
এমন ব্যবস্থা করতে হবে মোবাইলও থাকবে,
প্রকৃতিকেও খোলা চোখে দেখবে।
আমরা যদি হই একটু সচেতন,
শিশুরাও বাড়বে নিজের মতন।
শিশুদের জন্য দিতে হবে সময়,
শেখাতে হবে প্রকৃতি অনেক আনন্দ ময়।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
20/01/2026::--07:45pm
=======================
Comments
Post a Comment