11139>|| তুমি চির নুতন ||
11139>|| তুমি চির নুতন ||
<---আদ্য নাথ-->
হে নুতন বৎসর তুমি চির নুতন,
তাইতো তোমার আদর মনের মতন,
তোমার মান্যতা তুমি ইংরেজি বৎসর,
তবুও তোমাকেই তো মানি সারা বৎসর।
বর্ষবরণের দিনে তোমাকে মনে পড়ে,
তোমার হাসি যেনঅনেক কথা বলে,
সেদিন কিছু না বলেও কাছে ছিল বলে
বুঝে ছিলাম প্রেম কাকে বলে।
আজ আবার বর্ষবরণ গভীর রাতে,
কালের নিয়মে সময় পাল্টেছে বটে,
কিছু বলার ছিল কিছু হারিয়ে গেছে,
হাসিমাখা চোখের ভাষা অমলিন আছে।
হাতে হাত রেখে আউটট্রাম ঘাটে,
নুতন বৎসরের সন্ধ্যা তারাদের সাথে,
গঙ্গার স্নিগ্ধ হাওয়ায় কত গল্প,কথার ছলে,
অনেক হারিয়েও আজও মনে আছে।
তোমার প্রেম ভোলা অসম্ভব হে নুতন বৎসর,
তুমি আবার এলে অনেক প্রতীক্ষার পর,
আসা যাওয়া সেতো প্রকৃতির খেলা,
নুতন বৎসর তোমাকে যায়কি ভোলা।
তাইতো মেতেছি আমরা বর্ষবরণে,
মনের উল্লাস সবটুকু যাক না ফুরিয়ে,
অনের দুঃখ ভুলেছি নূতনের আনন্দে,
হয়তো কিছু অপূর্ন থেকে যাবে জীবনে।
আবার নুতন করে বাঁচা নূতনকে নিয়ে,
এভাবেই জীবন বোধ হয় এগিয়ে চলে,
যা আছে তাকে নিয়েই তুষ্ট থাকা উচিত,
যা গেছে হারিয়ে, তাকে ভোলাই উচিত।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
01/01/2026::রাত্রি 12:10মিনিট
========================
Comments
Post a Comment