11138>|| নিঃসঙ্গ মন ||

11138>|| নিঃসঙ্গ মন ||

      <----আদ্যনাথ---->

এতো স্বার্থপরতার মাঝে,

ভালোবাসাটাই হারিয়ে গেছে।

কখনো নিজেকেই সমাজবদ্ধ মানুষ ভাবতে ভুল হচ্ছে,

কখনো ঈশ্বর বিশ্বাসেও মনে অবিশ্বাস হচ্ছে।

কখনো নিজেকে সর্বহারা একাকী নিঃসঙ্গ মনে হয়,

তখন যন্ত্রণাই যেন একমাত্র সাথী হয়,

আর সেই যন্ত্রণাতেই খুঁজে পাই এক সুখ, 

সব হারিয়ে নিঃস্ব হবার সুখ।

তখনই মনে হয় আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো,

আর এই নিঃসঙ্গ জীবনটাই ভালো,

আসলে আমরা শরীরটা নিয়েই বেশি ভাবি, 

যা কিনা নশ্বর, আর যা অবিনশ্বর তার ভাবনার সময় কোথায়।

এত ভাবনা চিন্তা , 

এত ভাব ভালোবাসা,

এত আদর, সমাদর,

এত আশা, নিরাশা,

এ সবই কি ভ্রান্ত চিন্তা মাত্র।

জানিনা কোন মায়া বলে,

কোন আশার ছলে,

চলে যেতে মন চায় দূরে,

বহু দূরে, নিরালায় সাগর পারে,

সমুদ্রের গর্জন, পাহাড়ের দৃঢ়তা,

নীল আকাশের স্নিগ্ধতা, 

মনকে ভীষণ ভাবে টানে।

  <----আদ্যনাথ রায় চৌধুরী--->

======================



 

Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||