11130>| এস.আই. আর-এর ধাক্কা ||
11130|| এস.আই. আর-এর ধাক্কা ||
<----আদ্যনাথ---->
এই যে ভাই কেন ভাবনা এতো,
লাগলো কী 'এস আই আর', এর গুতো,
এক গুঁতোতেই ওষ্ঠাগত,
ফর্মের প্রশ্ন গুলি ভেবে লেখো।
বিজ্ঞের মতন ভাবনা বুঝি
দিনের শেষে হাঁপিয়ে উঠি।
ফর্ম পূরণে মাথা ব্যাথা,
দেখে শুনেও বুঝিনি ফর্মের মুন্ডু মাথা।
কোনমতে ফর্ম দিয়ে জমা,
ভেবে মরি, এটা কি, পড়লো জমা।
নামটা থাকবে কিনা কে বলবে,
যেমন নাচায় তেমনি নাচতে হবে।
এতো দৌড়ঝাঁপে হোল আধার,
এখন বলছে ওটা হয়েছে বেকার।
সকলের সাথে জুড়তে হলো প্যান,
এখন ভোটার এপিকও জুড়ে দেন।
সব কিছুতো জুড়তে হলো,
বাকি কী আর রইলো বলো।
সব জুড়ে এবার ভোম ভোলে,
এন আর সি,সিসিএ,আসলো বলে।
এতো গ্যারাকল কেন রে বাবা
ভোটটাই তো নিবি তোরা,
সব কিছুর মূলে ভোটের মন্ত্র,
ভোটের ঠেলায় প্রাণ ওষ্ঠাগত।
ভোটই এখন সিদ্ধি লাভের মন্ত্র,
মানুষ শুধু টিপ ছাপ দেবার যন্ত্র।
ভোট এখন এক মহা তন্ত্র,
মগজ ধোলাইয়ের শ্রেষ্ঠ যন্ত্র।
সমাজটাই বুঝি নাচের পাঠশালা,
দেখে শুনে মানুষ এখন হাদা কালা।
এ কেমন চলছে দেখো নাচের খেলা
এমনটাই বুঝি গদির লড়াইয়ের খেলা।
ভোট মানেই গদির লড়াই,
সমাজে গণতন্ত্রের ধ্বজা ওড়াই।
চারিদিকে ভোট ভোট চলছে লড়াই,
কারুর আছে কী কোন চিন্তা থোড়াই।
ভোটই এখন টিকে থাকার লড়াই,
যে যার পার্টির গাইছে বড়াই,
এন আর সি,সি সিএ কে কে না ডরাই,
এ-হেন 'ডর' ও ভাবনাতে নিজেকে জরাই।
অনেক ভাবনা অনেক চিন্তা,
অনেক কিছু হারাবার ভাবনা।
কিযে হারাবার আছে সেটাই জানিনা,
নামেই মানুষ, চিন্তা কিছুই করিনা।
(মান আর হুশ-এর চিন্তার সময় পাইনা)
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
29/11/2025 সকাল 10:20
========================
Comments
Post a Comment